চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছরে ৬২৬ শিশু ধর্ষণের শিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাকালে সারাদেশে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ও শিশুদের জনসমাগমের অনুপস্থিতি সত্ত্বেও শিশু ধর্ষণ ও বাল্যবিবাহের ঘটনাসহ নানা কারণে শিশুদের সার্বিক পরিস্থিতি সার্বিকভাবে উদ্বেগজনক বলছে মানুষের জন্য ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটি বিভিন্ন জাতীয় পত্রিকা পর্যালোচনা করে বলছে, ২০২০ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর (কারোনাকালে) পর্যন্ত ৬২৬ শিশু ধর্ষণের শিকার এবং বাল্যবিবাহ ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শনিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০২০’ শিরোনামে শিশু অধিকার-বিষয়ক সংবাদের বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে শিশুদের সার্বিক নিরাপত্তা প্রদানে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনটি তৈরি করতে প্রতিষ্ঠানটি ৫টি জাতীয় বাংলা দৈনিক- প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইত্তেফাক, কালের কণ্ঠ এবং তিনটি জাতীয় ইংরেজি ডেইলি ষ্টার, নিউ এজ এবং ঢাকা ট্রিবিউনে প্রকাশিত শিশু অধিকার বিষয়ক সংবাদ পর্যালোচনা করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় বছরজুড়ে করোনা পরিস্থিতি সত্ত্বেও করোনাকালে ধর্ষণের শিকার হয়েছে ৬২৬ জন শিশু এবং এই সময়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৩৭ জন শিশুকে, বাল্যবিয়ের শিকার হয়েছে ১০১ শিশু।

এই সময়ে বিভিন্ন দুর্ঘটনায় ১৯২জন শিশু নিহত হয়েছে, যার মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর সংখ্যা ১৫৮ জন। একইসময়ে পানিতে ডুবে মারা গেছে ১৬৫ জন শিশু। এছাড়া ধর্ষণ, ধর্ষণচেষ্টা, হত্যা, অপহরণ, নিখোঁজ ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরো ১৪৫ জন শিশু করােনা কালীন গৃহর্কমী হিসেবে কাজ করার সময় ৭ জন মেয়ে নির্যাতনের শিকার হয়, যার মধ্যে তিনজন শিশু মারা যায়।

Reneta

পর্যালোচনা অনুযায়ী ২০২০ সালে ১৩ থকেে ১৮ বছর বয়সী শিশুরাই ধর্ষণের শিকার হয়েছে বেশি। এরপর রয়েছে ৭ থকেে ১২ বছর বয়সী শিশুরা। হত্যা ও হত্যার চেষ্টা করা হয়ছেে ১৪৫ জন শিশুকে। ১৩ থকেে ১৮ বছরের শিশুরাই বেশি হত্যাকান্ডরে শিকার হয়েছে।

এছাড়াও আলোচ্য সময়ে আত্মহত্যা করেছে ৩৪ জন শিশু এবং আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে আহত হয়েছে ২৩ জন। নিখোঁজ ও অপহরণের শিকার হয়েছে ২৯ জন শিশু।  এছাড়া ২০২০ সালে শিশি নির্যাতনেই ১৬টি ঘটনা ঘটেছে।

এই বিষয়ে নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এমজেএফের বিশ্লেষণ অনুযায়ী শিশুরা নিজের বাসায় নিরাপদ নয়। শিশুরক্ষায় নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানের সকলকে আরো বেশি দায়িত্ববান হওয়ার পাশাপাশি শিশু অধিকার রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের শিশু-অধিকার বিষয়ক ককাসের সদস্য অ্যারোমা দত্ত এম.পি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহিবুজ্জান। প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের সদস্য ফাতেমা ইউসুফসহ বিভিন্ন সহযোগী সংগঠন আলোচলায় অংশগ্রহণ করেন। সম্মেলনে ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০২০’র সার্বিক চিত্র উপস্থাপন করেন আয়োজক প্রতিষ্ঠানের শিশু সুরক্ষা বিভাগের সমন্বয়ক রাফেজা শাহীন।

Jui  Banner Campaign
ট্যাগ: মানুষের জন্য ফাউন্ডেশনশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT