চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফিরলেন আরেফিন সিদ্দিক

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১২:৫০ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A

সাড়ে আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিক নিজ বিভাগে যোগ দিয়েছেন।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি যোগদানপত্রে সই করেন। সকাল সাড়ে এগারটার দিকে তিনি কলা ভবনে পৌছানোর আগে সেখানে উপস্থিত ছিলেন তার বিভাগের সহকর্মীরা। এসময় তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

চেয়ারপার্সনের কক্ষে তাকে স্বাগত জানান অন্য সহকর্মীরা। এরপর যোগদানপত্রে সই করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় সূত্রে জানা যায়, এখন থেকে তিনি শিক্ষকতাসহ বিভাগের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন। অবশ্য উপাচার্যের দায়িত্ব পালনকালেও তিনি ক্লাসরুম থেকে বিচ্ছিন্ন ছিলেন না। সম্মান প্রথম বর্ষের ‘যোগাযোগের ধারণা’ কোর্সটি তিনি নিয়মিত পড়াতেন।একাধিক মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করা অধ্যাপক আরেফিন সিদ্দিককে ২০০৯ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন তৎকালীন রাষ্ট্রপতি। এরপর ২০১৩ সালের আগস্টে তিনি সিনেট সদস্যদের নির্বাচিত প্যানেলে আসলে সেই প্যানেল থেকে তাকে আবারও নিয়োগ দেওয়া হয়।

এরপর চলতি বছর আগস্টের ২৩ তারিখে তিনি উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ শেষ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আরেফিন সিদ্দিকউপাচার্যঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT