চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভবনে ১৪ দলের সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

যুক্তফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত সংলাপ শুরু হয়েছে। সংলাপে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। অপর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশ নিচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ২২ সদস্য।

পূর্ব নির্ধারিত সময় সাড়ে সাতটার কিছুক্ষণ পর সংলাপ শুরু হয়।

এ পর্যন্ত পাওয়া তথ্যমতে, যুক্তফ্রন্ট একাদশ জাতীয় নির্বাচনে সকল দলের অংশ গ্রহণ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী’র মাঝে ক্ষমতার ভারসাম্য আনাসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে।

শুরুতে যুক্তফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ২১ জন অংশ নিচ্ছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধী জাতীয় ঐক্যফ্রন্ট গণভবনে সংলাপে অংশ নেয়।

এর আগে, সোমবার হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে তাদের দল সংলাপে বসবে।

Reneta

ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংলাপের জন্য কোনো পূর্বশর্তও নেই। বঙ্গবন্ধু কন্যার দরজার কারও জন্য বন্ধ থাকে না। তাই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার প্রথম জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪দল। তার ধারাবাহিকতায় আজকে যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিকল্পধারাযুক্তফ্রন্টসংলাপসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT