চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ন ২২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেছেন, জনগণ খুশি থাকলে আবার ক্ষমতায় আসবো, না থাকলে আসবো না।

এসময় দলীয় নেতাকর্মীদের ঈদের দিনে স্লোগান না দিয়ে এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

মঞ্চ থেকে নেমে করিডর দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমমন্ত্রী। রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সব শ্রেণীর পেশাজীবীরা ছিলেন শুভেচ্ছা বিনিময়ের কাতারে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। গণভবনে আসা দলীয় নেতা-কর্মীদেরও নিদের্শনা দেন তিনি।

পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনারমহ কুটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বেশিরভাগ কুটনীতিকই বাংলাদেশের জাতীয় পোশাক পাঞ্জাবী ও শাড়ি পরে শুভেচ্ছা বিনিময়ে আসেন।

Reneta

স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ কুশল বিনিময় বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও অংশ নেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদঈদ শুভেচ্ছাপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না’

মার্চ ২৯, ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

মার্চ ২৯, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আবারও রিমান্ডে

মার্চ ২৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে

মার্চ ২৯, ২০২৬

দু’য়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়ক পরিবহণ মন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT