চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ০২, মে ২০২১
- সেমি লিড, জনপদ, নওগাঁ, নরসিংদী, হবিগঞ্জ
A A

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্য পরিবহন চালুসহ তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে রোববার দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন সড়ক পরিবহন শ্রমিকরা।

এরমধ্যে নরসিংদীতে রোববার সকাল ১১টা থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আন্ত:জেলা পৌর বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় বাসের ড্রাইভার, হেলপারসহ মালিকরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা। তিনি বলেন: গতবছর লকডাউনের সময় শ্রমিকদের জন্য আর্থিক অনুদানসহ খাদ্য সহায়তার ব্যবস্থা ছিল। কিন্তু এবার তাদের জন্য সহায়তার কোন ব্যবস্থা ছাড়াই গণপরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে নরসিংদী সহ সারাদেশে অর্থ ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে পরিবহন শ্রমিকরা।

বিক্ষোভ কর্মসূচিতে শ্রমিকরা তিন দফা দাবি পেশ করেন তাদের দাবিগুলো হলো। ১) স্বাস্থ্য বিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে (২) সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে (৩) সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাউল বিক্রির ব্যবস্থা করতে হবে।

এছাড়া নওগাঁতে শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহার আলীর সভাপতিত্বে লকডাউনের সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করার অনুমতিসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

অন্যদিকে রোববার দুপুর থেকে গণপরিবহন চালুসহ তিন দফা দাবি নিয়ে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

Reneta

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ প্রাঙ্গণে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান জিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসনওগাঁনরসিংদীলকডাউনহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT