অপরাধ

‘গণধর্ষণ’র পর লাইভে আসা যুবকদের রিমান্ড চেয়েছে পুলিশ

জনতা লাইভে আসা যুবকদের রিমান্ডের জন্য পুলিশের আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা ও পুলিশ সদস্যরা গণধর্ষণের পর লাইভে আসা যুবকদের রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চারজনকে পাঁচ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।

রোববার দুপুরে ওই চারজনকে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের পর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন আগামী মঙ্গলবার তাদের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান আদালতের পরিদর্শক মো. মীর রকিবুল ইসলাম।

গত বুধবার জন্মদিনের অনুষ্ঠানে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে এই চার যুবককে গ্রেপ্তার করে র‌্যাব-১।

গ্রেপ্তাররা হলেন, শরীফ হোসেন, তার বন্ধু ইমরান হাসান সুজন, শরিফ উদ্দিন মোল্লা ও আহসান হাসান।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়: ধর্ষণে অভিযুক্ত ওই চার যুবক একটি সেলুনে বসে হেসে হেসে বলছে, ‘হাই ফ্রেন্ডস, আমরা কাল জেলে থাকতে পারি!’

শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর রাজবাড়ী ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

বিষয়:গণধর্ষণগাজীপুরফেসবুক লাইভরিমান্ড শুনানিশ্রীপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…