চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টের সংসদে আসা উচিত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি আসন পাওয়া জাতীয় ঐক্যফ্রন্টকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষে একাদশ জাতীয় নির্বাচনে যে ক’জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা উচিত।

শনিবার দলের কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভার শুরুতে একথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, “বিএনপি মনোনয়ন বাণিজ্য না করলে হয়তো আরও কয়েকটি আসন তারা পেতে পারতো।  তারপরও একটি দলের ভারপ্রাপ্ত প্রধান যখন খুন ও  দুর্নীতির মামলায় বিদেশে পালাতক তখন তাদের এমন ফল বিপর্যয় স্বাভাবিক।”

“এরমধ্যেও যে কয়েকটি আসনে তারা বিজয়ী হয়েছে, আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা উচিত।”

সভায় বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে বিজয়ী করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেলো। দেশে শান্তি বজায় থাকলে উন্নয়ন করা যায়; সেটা আবারও প্রমাণ হয়েছে।

Reneta

নির্বাচনের সময় বিভিন্ন ঘটনা এবং প্রাণহানীর জন্য বিএনপিকে দায়ী করেন তিনি।

প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ও সকল শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ’র যৌথসভায় এক মিনিট নীরবতা পালন

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে এককভাবে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। এর বাইরে আওয়ামী লীগের জোট শরিক জাতীয় ২২টি, বিএনপি ৫টি, গণফোরাম ২টি, বিকল্পধারা ২টি, জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (মঞ্জু) ১টি এবং স্বতন্ত্র ৩টি আসন পায়।

এছাড়াও গত ৯ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ আসনে বিএনপি প্রার্থী জয়লাভ করে।

তবে নির্বাচনে জয়ী হলেও এখন পর্যন্ত শপথ নেয়নি জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সংগঠনটি নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে বলেছে, ধানের শীষ প্রতীকে বিজয়ী সদস্যরা শপথ নেবেন না।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগজাতীয় ঐক্যফ্রন্টপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT