হেট স্টোরি সিরিজের আগের দুইটি ছবির মতো ‘হেট স্টোরি থ্রি’র’ গল্প মিল না থাকায় মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে। প্রায় ১৩ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তির প্রথম দিনে ৯ কোটি ৭২ লাখ রুপি আয় করে বক্স অফিসে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
কর্পোরেট জীবনের প্রেম, ঘৃণা ও প্রতিহিংসার পাশপাশি যৌন আবেদনে ভরা ত্রিমুখী টানাপড়েন নিয়ে নির্মিত ‘হেট স্টোরি থ্রি’ ছবিটি। পরিচালক বিশাল পাণ্ডের ‘হেট স্টোরি থ্রি’তে জনপ্রিয় টিভি অভিনেতা করণ সিং গ্রোভার, শারমান জোশি, ডেইজি শাহ ও জেরিন খানের অভিনয় করেছেন।
ছবিতে প্রথমবারের মতো জেরিন ও ডেইজির খোলামেলা দৃশ্য বেশি থাকায় সিনেমা হলে দর্শক টানতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সিনে বোদ্ধারা।
তবে সালমান খানের সঙ্গে অভিনয় করা ডেইজি ও জেরিন মনে করছেন ‘হেট স্টোরি থ্রি’ তাদের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তাই ছবি মুক্তি আগেই তারা জানিয়েছেন স্বয়ং সালমান খানই তাদের এ চরিত্রে অভিনয় করার পরামর্শ দিয়েছেন।
এর আগে বলিউডে ডেইজি শাহর অভিষেক ঘটেছে সালমান খানের সিনেমা ‘জয় হো’ দিয়ে। আর জেরিন খানের অভিষেক ঘটে সালমান খানের সিনেমা ‘বীর’ ছবি দিয়ে। তবে কোনো ছবিই বক্স অফিসে দাঁড়াতে পারেনি।







