চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোদ রাজধানীর স্কুলে যেভাবে চলছে শিশু নির্যাতন

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৭:৩১ পূর্বাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

যে শিশুদের আদরে আল্লাদে পড়াশোনা করার কথা, তাদেরই নিজেদের কান নিজে ধরতে বাধ্য করে শাস্তি দিচ্ছেন শিক্ষক। ঘটনা খুব বেশি দূরের নয়। রাজধানীর মিরপুরের সেক্টর ১১, সানমুন ইন্টারন্যাশনাল স্কুলের ছোট বাচ্চাদের উপর চলছে এমন নির্যাতন।

কেনো এমন শাস্তি জানতে চাইলে স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল বাশার বলেন, গায়ে আর মারা যায় না তাই এমন করে ভয় দেখানো। এতে শিক্ষার্থীরাও মজা পায় বলে দাবি তার।

সরেজমিনে মিরপুরের বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, পল্লবীর ১১ নম্বর সেক্টরের একটি বাড়ির নীচ তলায় চলছে স্কুলটি। প্রবেশপথে সাইনবোর্ডটি বিশাল হলেও ভেতরে ঢুকে দেখা যায় ঘিঞ্জি এক পরিবেশে চলছে বাচ্চার পাঠদান।

স্কুলের প্রতিষ্ঠাতার স্ত্রী নিলুফার ইয়াসমীন লাকি তখন কয়েকজন বাচ্চাকে পড়াচ্ছিলেন। প্রিন্সিপালের খোঁজ করলে যা বলার তাকেই বলতে বলেন তিনি।

এমন শাস্তির ব্যবস্থা কেনো জানতে চাইলে তিনি বলেন, বাচ্চাদের কৌশলে হলেও পড়ানো লাগে। সেক্ষেত্রে মাঝে মাঝে এমনভাবে ভয় দেখালে বাচ্চারা দুষ্টুমি না করে পড়াশোনায় মনোযোগী হয়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কানধরা শিশুদের ছবি দেখানোর পর তিনি বলেন, কেউ আমাদের সাথে শত্রুতা করে এমন ছবি তুলেছে।

Reneta

কিছুক্ষণ পর প্রিন্সিপাল আবুল বাশারের দেখা মিললে তিনি বলেন, অভিভাবকরা আমাদের বলেন যে আমরা বাচ্চাদের শাসন করি না। বাচ্চাদের শাসন না করলেতো তারা কথা শুনবে না। তাই অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এমন শাস্তির ব্যবস্থা।

‘এমন কাজ আর করা হবে না,’ বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আবাসিক বাসায় বিদ্যালয় প্রতিষ্ঠায় বাধা থাকলেও তা যে মানা হয়নি সে বিষয়ে প্রিন্সিপাল বলেন, খুব ছোট পরিসরে করেছি। চার রুমের মধ্যে দুইটা আমাদের থাকার কাজে ব্যবহার করি।

সেসময় তার স্ত্রী এবং শিক্ষিকা নিলুফার ইয়াসমীন লাকি বলেন, এটা কমিশনারের শ্বশুরের বাসা; অন্যরাও করেছে, আমরাও করেছি।

২০১০ সালে সানমুন ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠিত হয়। প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা প্রায় ১০০। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পাঠদান।

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT