খুলনা মহানগরীর সিমেট্রি রোড’এ সাহেবের কবরখানার মধ্যে থেকে গৌরঙ্গ বিশ্বাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল অনুমানিক সাড়ে ১০টায় এ মৃতদেহ উদ্ধার হয়। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিকুল ইসলাম জানিয়েছেন, সকালে কবরস্থানের মধ্যে যুবকের লাশ দেখে এলকাবাসী পুলিশকে সংবাদ দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত দেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গৌরঙ্গ বিশ্বাসের বাড়ি রূপসার আইচগাতি ইউনিয়নে।







