চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় করোনা ও করোনা উপসর্গে মৃত্যু ১৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ন ০৫, জুলাই ২০২১
- সেমি লিড, খুলনা, জনপদ
A A

হাসপাতালগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৩ জনের এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং আবু নাসের হাসপাতালে ১ জন ও কয়রায় ১ জনের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি পিসিআর ল্যাব বন্ধ থাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাব থেকে পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৬৩ স্যাম্পল পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৪৪টি কোভিড পজিটিভ। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫৫ টি যার মধ্যে আক্রান্ত ২৩৯ জন। আক্রান্তের হার ৩৬ শতাংশ।

খুলনায় করোনা রোগীদের চাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় দশটি আইসিইউ বেডসহ মোট ৪৫টি বেডের সুবিধা নিয়ে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চালু হয়েছে করোনা ইউনিট। বিভাগীয় প্রশাসন বলছে, প্রয়োজনে অন্যান্য হাসপাতালও অন্তর্ভূক্ত করা হবে।

করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩০ শয্যার মধ্যে ৭৭টি শয্যায় কেন্দ্রীয় অক্সিজেনের ব্যবস্থা আছে। বাকিগুলোয় সিলিন্ডারে কাজ চলে। আপাতত ওই সংকট নেই। আরও একটা অক্সিজেন প্ল্যান্ট চালুর অপেক্ষায় আছে। চালু হলে অক্সিজেনের কোনো রকম সংকট হবে না।

Reneta

খুলনা জেনারেল হাসপাতালের ৭০ শয্যার করোনা ইউনিটে আইসিইউ এইচডিইউ কোনোটাই নেই। তবে সব শয্যায় সেন্ট্রাল অক্সিজেন আছে। এখন পর্যন্ত সংকট নেই। চাহিদার কথা আগেই জানিয়ে রাখা হয়েছে।

হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। নতুন ১১১ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসখুলনামৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ ‘শেষের পথে’, বললেন ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাংলাদেশিসহ ২৫০ যাত্রী নিখোঁজ

এপ্রিল ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

এপ্রিল ১৫, ২০২৬

সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT