চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুনীদের বিচার হলেও বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচার হয়নি’

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:১৮ অপরাহ্ন ০৭, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনীদের বিচার হলেও যারা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিলো তাদের বিচার এখনও করা হয়নি।

টাঙ্গাইলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, যে জামায়াত ইসলাম আমাদের জারজ সন্তান বলেছিলো, তারা সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। সেইদল এখনো কীভাবে রাজনীতি করে, মুক্তিযোদ্ধারা এটা মানতে পারে না। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তাদের সন্তানরা কোনভাবেই সরকারী চাকরি পেতে পারে না। খুনী মোস্তাক ও জিয়ার মত বড় খুনিদের বিচার করা হয়নি। তাদের বিচার না করা হলে বঙ্গবন্ধুর আত্মা অনেক কষ্ট পাবে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মইনুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, ফজলুল হক বীরপ্রতীক, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিছুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাছুম প্রধান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আ ক ম মোজাম্মেল হকবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফুয়েল কার্ড’ নিতে এসে ভিড়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

মার্চ ৩১, ২০২৬

ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, আরো তিন দেশের ৫২ থিয়েটারে মুক্তি

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল সময়ে যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মার্চ ৩১, ২০২৬
জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী, ছবি: সংগৃহীত।

‘জ্বালানি কার্ড’ ও জ্বালানির মজুদ বিষয়ে যা জানাচ্ছে মন্ত্রণালয়

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপি রঙে রাঙানো হাতির ফটোশুট ও মৃত্যুকে ঘিরে বিতর্ক

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT