চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুনীদের কেউ ভোট দিতে পারে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ পূর্বাহ্ন ১৬, মে ২০১৫
রাজনীতি
A A

দুর্নীতি আর মানুষ খুন ছাড়া বিএনপি কিছু পারে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর কোনো দিন বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিতে পারে না। খুনীদের কেউ ভোট দিতে পারে না।

শনিবার বিকেলে জেলার সরকারি কলেজে মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

এর আগে সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় মহানন্দা নদীর ওপর নির্মিত ‘শেখ হাসিনা সেতু’র উদ্বোধন করেন তিনি। 

বিএনপি ধ্বংসের রাজনীতি করে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদ করেছে, বাংলা ভাই সৃষ্টি করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে।

তিনি আরো বলেন, বিএনপি করে খুনের রাজনীতি। এরা মানবতার শত্রু। বাংলারে মাটিতে এদের বিচার হবেই হবে। মানুষ হত্যা করাই খালেদা জিয়ার চরিত্র।

হরতাল অবরোধের নামে বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে, যানবাহন ধ্বংস করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যদেরও হত্যা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হরতাল অবরোধ দিয়ে খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীসহ ঘরে বসে মজার মজার খাবার খেয়েছেন। আর সাধারণ মানুষ হত্যা করেছেন। মেট্রিক ফেল খালেদা জিয়া ছেলেদেরও পড়ায়নি, তাই পড়ালেখার গুরুত্ব বোঝে না। এ জন্য এসএসসি পরীক্ষার সময় হরতাল অবরোধ দিয়েছেন। যা কোন বিবেকবান মানুষ করতে পারেনা।

Reneta

বিএনপির ভারত বিরোধীতার সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দলে থাকলে বিএনপি ভারত বিরোধীতা করে আর ক্ষমতাসীন হয়ে তারা ভারতের তোষামোদি আর চাটুকারী করে। এটাই তাদের চরিত্র।

২০২১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে অর্থনৈতিক মুক্ত দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আমার বাবা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। সব হারিয়ে আমি শুধু আপনাদের জন্য রাজনীতি করছি। আপনারা যাতে উন্নত জীবন পান তার জন্য কাজ করে যাচ্ছি।

আওয়ামী লীগের অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ উন্নতির রাজনীতি করে। ডিজিটাল বাংলাদেশ করেছি, প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিবো। আওয়ামী লীগ আসলেই দেশের উন্নতি ও  প্রগতি হয়। আপনার বিনামূল্যে বই, ঔষধ, চিকিৎসা পান। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা আমরা অর্থবহ করতে চাই।

শেখ হাসিনা বলেন, ভারত, মায়ানমারের সাথে সমুদ্রসীমা জয় করেছি। ভারত তাদের সংসদে স্থল সীমা চুক্তি পাস করেছে। এটা আমদের জন্য রাজনীতির সাফল্য, কূটনীতির সাফল্য।

ব্রিটিশ নির্বাচনে বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশেও আমরা সাফল্য দেখাচ্ছি। টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে জেলার কিছু স্থানে বৃষ্টি পড়ে। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী গরমের মধ্যেও সমবেত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গতকালকেও আপনাদের এখানে প্রচন্ড গরম ছিলো। আমি গোপালগঞ্জের মেয়ে, চাঁপাইনবাবগঞ্জে এসেছি আপনাদের জন্য বৃষ্টি নিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: চাপাইনবাবগঞ্জপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT