চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি অন্তর্ধান: সৌদি সম্মেলনে যেতে রাজি না হওয়ায় উবারকে বয়কটের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ ও হত্যার শিকার হয়েছেন, এই সন্দেহ ঘিরে বিশ্ব রাজনীতির উত্তেজনার ঢেউ প্রযুক্তি ও বাণিজ্য আঙ্গিনাতেও আছড়ে পড়ছে। খাশোগি ঘটনার জের ধরে সৌদি আরবে আসন্ন বিনিয়োগ সম্মেলনে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে উবার। বিশ্বখ্যাত রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটির এই ঘোষণায় ভীষণ ক্ষেপেছেন সৌদি আরবের মিত্র কয়েকটি আরব দেশের নেতারা। এই ঘোষণার জবাবে আরব দেশগুলোতে উবারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আল খালিফা।

সৌদির ঘনিষ্ঠ মিত্র বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি টুইটার পোস্টে সৌদি আরব এবং বাহরাইনে উবারকে বয়কটের আহ্বান জানান। বয়কটের আহ্বান জানানো পোস্টে তিনি লেখেন,‘যারা সৌদি আরবকে বয়কট করে তাদের বয়কট করুন।’

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আল খালিফা

তবে এই আহ্বান উবার ব্যবহারকারীদের প্রতি নাকি উবারে বিনিয়োগকারীদের প্রতি সেটা পরিষ্কার নয়।

শুধু বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী একা নন, সৌদি আরবের অন্যতম মিত্র ইউনাইটেড আরব আমিরাতের (ইউএই) নামকরা ব্যবসায়ী খালাফ আহমাদ আল-হাবতুর সম্মেলন থেকে সরে দাঁড়ানো উবার, ভার্জিন আটলান্টিকের মতো প্রতিষ্ঠানকে বয়কটের আহ্বান জানিয়েছেন।

অথচ ২০১৬ সালে উবারে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলো সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। উবারে সবচেয়ে বড় বিনিয়োগ ছিলো এটি।

কিন্তু নামকরা সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ ও হত্যার সন্দেহে সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হওয়ায় ২৩ অক্টোবর রিয়াদে শুরু হতে যাওয়া ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে যোগ না দেয়ার ঘোষণা দেন উবারের প্রধান নির্বাহী দারা খসরোশাহি।

Reneta

তীব্র সমালোচনার মুখে পড়া সৌদি আরবের এই সম্মেলন থেকে শুধু উবার নয় নিজেদের গুটিয়ে নিয়েছে বিনিয়োগ ব্যাংক জেপি মরগান অ্যান্ড চেজ, গাড়ি নির্মাতা ফোর্ড, এয়ারলাইন্স প্রতিষ্ঠান ভার্জিন আটলান্টিক। শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠানই নয়, সম্মেলন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম। ইকনোমিস্ট, নিউ ইয়র্ক টাইমস, সিএনবিসি, ভায়াকমসহ কয়েকটি গণমাধ্যম ইতোমধ্যে সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে ঢুকছেন খাশোগি, এরপর থেকেই তার আর কোন খোঁজ নেই

উল্লেখ্য, সৌদি আরব থেকে নির্বাসিত সাংবাদিক ও কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন।

তুরস্কের কর্মকর্তারা বলছেন, কনস্যুলেটের ভেতরে সৌদি থেকে আসা এজেন্টরা তাকে হত্যা করেছে। তবে ওই দাবি প্রত্যাখ্যান করলেও জামাল খাশোগি’র আসলেই কী পরিণতি হয়েছে তাও জানায়নি সৌদি আরব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উবারজামাল খাশোগিসাংবাদিক জামাল খাশোগিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT