চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবির ৩০শিক্ষকের অবস্থান ধর্মঘট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়-অবস্থান ধর্মঘট-ঢাবি-বিএনপি-খালেদা জিয়া-সাদা দল

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের প্রায় ৩০ জন শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করেন।

সাদা দলের যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন: গণতন্ত্র আজ ধ্বংস। (সরকার) বাক-স্বাধীনতা হরণ করেছে অনেক আগেই। দেশের মানুষ যাতে কথা বলতে না পারে, সেজন্য ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ ডিজিটাল দমন আইন পাস করেছে; সম্প্রতি ‘সম্প্রচার নীতিমালা ২০১৮’ প্রকাশের মধ্য দিয়ে দমননীতির শেষ পেরেকটিও মেরে দিয়েছে সরকার।

‘প্রহসন বাদ দিয়ে জনগণের দাবি মেনে নিন। সময় থাকতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মেনে নিন। খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।’

তিনি আরও বলেন: জনগণ শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন চায় না। সংসদ বহাল রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন এই দেশে আর হবে না।

সংলাপের নামে প্রহসন বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘সালিশ মানবো, কিন্তু তালগাছ পুরোটাই আমার… এমন প্রহসন বন্ধ করুন। জনগণ এমন প্রহসন অবশ্যই প্রতিহত করবে।’

Reneta

সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন: ‘বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর আমরা আস্থা রাখতে চাই, কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর যে আস্থা রাখা যায় না, সেটা আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। সাবেক বিচারপতি এসকে সিনহার প্রতি যে অবিচার করা হয়েছে, তিনি তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। বিচার ব্যবস্থাকে একতরফা করে জনগণের আশার জায়গাটিকেও স্তব্ধ করে দেয়া হচ্ছে। আর এ সবকিছুই করছে আগামী একাদশ নির্বাচনকে একতরফা প্রহসনের নির্বাচন করার জন্য।’

অধ্যাপক মুজাদ্দিদ আলফেসানী বলেন: ‘গণতন্ত্র ধ্বংস হোক সেটা আমরা চাই না। অগণতান্ত্রিক সরকারের হাত ধরে কখনো একটি গণতান্ত্রিক সরকার আসতে পারে না। স্বাধীনতার মূল স্পিড গণতন্ত্রকে রক্ষা করার জন্য খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই।’

অবস্থান ধর্মঘটে অধ্যাপক ড. মামুন আহমেদ, সুকমল বড়ুয়া, মাহফুজুল হক, জসীম উদ্দীন, হাসানুজ্জামানসহ প্রমুখ বিএনপিপন্থী শিক্ষক উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অবস্থান ধর্মঘটখালেদা জিয়াঢাকা বিশ্ববিদ্যালয়বিএনপিলিড নিউজসাদা দল
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT