গোপালগঞ্জ

খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার আদালতের: কাদের

বাংলাদেশের রাজনৈতিক নেতারা এক অনুষ্ঠানে উপস্থিত, ফুলের সাজে সজ্জিত মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ও অতিথিরা এক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, ফুলের সাজে সজ্জিত মঞ্চে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: খালেদা জিয়ার মামলাটি দুর্নীতি মামলা। আর এ মামলায় তাকে মুক্তি দেয়ার এখতিয়ার আছে কেবলমাত্র আদালতের। শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না। আমাদের ক্ষমতা থাকলে খালেদা জিয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করতাম।

বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন: আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেসময় ‘কী ধরনের বাংলাদেশ চাই আমরা’ প্রশ্ন করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা হবে কেবলমাত্র দুঃসময়ের নেতাকর্মীরা। বসন্তের কোন কোকিলরা দলে স্থান পাবেন না।

ওবায়দুল কাদের বলেন: মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা জেলখানায় খালেদা জিয়াকে মেরে ফেলতে চাই। এ ধরনের রাজনীতি শেখ হাসিনা করেন না।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উপজেলা চত্বরে আয়োজিত এক সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য স্ট্যান্ডর্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, মীর্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান , টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি ওবায়দুল কাদের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আবুল বাশার খায়ের (সভাপতি) ও বাবুল হোসেন শেখকে (সাধারণ সম্পাদক) পদে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক বি এম ফোরকান আলীর নাম ঘোষণা করেন।

বিষয়:ওবায়দুল কাদেরবেগম খালেদা জিয়াশেখ হাসিনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…