কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ বলেছেন তার বড় বোন সেলিমা ইসলাম।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল-বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সাথে বিকেলে তিনিসহ পরিবারের ৫ সদস্য দেখা করেন।পরে সাংবাদিকদের সেলিমা ইসলাম বলেন, মেডিকেল রিপোর্টের সাথে বাস্তব অবস্থার মিল নেই। খালেদা জিয়া, আদালতে তার জামিন না হওয়াকে নজিরবিহীন বলেছেন বলেও জানান সেলিমা ইসলাম।






