চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি নাইকো মামলার অভিযোগ গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ পূর্বাহ্ন ২৮, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর বিচারক এম আমিনুল ইসলাম সোমবার এ আদেশ দেন। এ মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল।

মামলাটি আদালতে উত্থাপিত হলে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবী দুটি আবেদন করেন। একটিতে তাকে আজ হাজিরা থেকে অব্যাহতি এবং অন্যটি ছিল শুনানি পিছিয়ে দেয়ার আবেদন। আবেদনে বলা হয়, এ মামলা বাতিলের যে আবেদন হাইকোর্ট খারিজ করেছিল, তার বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। তার আগ পর্যন্ত অভিযোগ গঠনের শুনানি মুলতবি রাখার আর্জি জানানো হয়। খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে আদেশ দেয়।

এছাড়াও আদালত সূত্র জানায়, মামলার ১১ আসামির মধ্যে জামিনে থাকা সাতজনের অন্যতম সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন জানান এডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদসহ ছয়জন আদালতে হাজির ছিলেন।

এর আগে গত ৩০ নভেম্বর হাইকোর্টের আদেশে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া।

২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান।

Reneta

অভিযোগপত্রে বলা হয়, প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন আদালত। পরে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়ানাইকো মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT