চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতা হস্তান্তর নিয়ে ট্রাম্পের বক্তব্য বিশ্বরাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৬:২৭ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরাকে মার্কিন স্থাপনায় রকেট হামলা

নির্বাচনে হারলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রে এই ধরনের পরিস্থিতি কি বৈশ্বিক গণতন্ত্রের জন্য উদ্বেগের? রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন ট্রাম্পের এমন বক্তব্যে অন্যান্য দেশ উৎসাহিত হলেও যুক্তরাষ্ট্রের জন্য তা তেমন গুরুত্বপূর্ণ নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যে দিয়ে গত এক দশকে সারা পৃথিবীতে উদারনৈতিক গণতন্ত্রের যে দুর্দশা চলছে তা আরো একটু ক্ষতিগ্রস্ত হবে। তবে নির্দিষ্টভাবে বলতে হলে, ট্রাম্পের এই কথাটাকে তার নিজের দেশের রাজনীতির জন্য আমি খুব গুরুত্বপূর্ণ হিসেবে ধরবো না। এর বৈশ্বিক একটা নেতিবাচক প্রভাব আছে কিন্তু তার নিজের দেশের জন্য এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। বরং আমি মনে করি এটা তার একটা পলিটিকাল স্টান্‌ট। যারা তার উগ্র ডানপন্থী সমর্থক, কঠোর সমর্থক তাদের চাঙা করতেই এসব বলছেন তিনি।

শান্তনু মজুমদার মনে করেন, ট্রাম্প তার নিজের দলের মধ্যেই এটা প্রয়োগ করতে পারবেন না। নির্বাচনে হারলেই তিনি ডেড হর্সে পরিণত হবে। রিপাবলিকান পার্টির মধ্যেও বিপুল সংখ্যক লোক তাকে নিয়ে অস্বস্তিতে আছে। এরা কিন্তু সে সময়ে এসব কাজকে মোটেও সমর্থন করবে বলে হয়না।

তবে তিনি মনে করেন, কিছুটা উগ্রপন্থী বা পপুলিস্ট পলিটিশিয়ান যারা তারা কিছু কিছু লোক জমায়েতের বা হিংস্রতা তৈরি করার সক্ষমতা রাখে। তারা হয়তো সেসময়ে কিছু ‍উন্মত্ততা প্রদর্শন করতে পারে কিন্তু আমার মনে হয়না ট্রাম্প এই স্ট্যান্ড সাসটেইন করতে পারবে।

একই কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অরুণ কুমার গোস্বামী। তিনি মনে করেন, ট্রাম্প অনেক কথাই বলে। আমেরিকা অনেক দিনের প্রচেষ্টায় যে সিস্টেম ডেভেলপ করেছে। সেখানে সংবিধানে সবই নির্ধারিত করে উল্লেখ আছে। ট্রাম্প একজন ব্যক্তি, তার একার কথাতেই সব সিস্টেম উল্টে পাল্টে যাবে এমনটা আমার মনে হয় না।

এসময় তিনি সফট স্টেট ধারণার কথা উল্লেখ করে বলেন, একটা কনসেপ্ট আছে সফট স্টেট। রাষ্ট্রের যতগুলো অঙ্গ ও উপাদান থাকে সেখানে কোনো একটা সিস্টেম ডিস্টার্ব করলে পুরো সিস্টেম ডিস্টার্ব হয় সফট স্টেটে। কিন্তু যুক্তরাষ্ট্রে সিস্টেম খুব শক্তিশালী। সেখানে একটা সিস্টেম ডিস্টার্ব করলে সিস্টেমের অন্যান্য অঙ্গ সেটাকে কভার করে।

Reneta

ট্রাম্প বলছে নির্বাচনে হারলেও ক্ষমতা হস্তান্তর করবে না। কিন্তু যুক্তরাষ্ট্রে সিস্টেম কি ট্রাম্পকে সেটা করতে দিবে? সে কি পারবে ক্ষমতা হস্তান্তর না করতে। এটা নিয়ে নিশ্চয়ই কংগ্রেসে আলোচনা হবে। আমেরিকায় গণমাধ্যম অনেক শক্তিশালী এবং সে দেশের চতুর্থ অঙ্গ।

অরুণ কুমার গোস্বামী বলেন, রাষ্ট্রপতি শাসিত হলেও ট্রাম্প কিন্তু একা যুক্তরাষ্ট্রের সরকার না। সেখানে আরো অনেক অর্গান আছে। সেগুলোও দুর্বল না। তাদের গুরুত্ব আছে, কাজ করতে হয়। আমাদের সংবিধানে আছে কোনো দল থেকে কেউ নির্বাচিত হলে সেই দলের বিপক্ষে যদি জাতীয় সংসদে কোনো ভোট দেয় তাহলে তার সদস্যপদ খারিজ হয়ে যায়। কিন্তু আমেরিকায় সেই বিধান নেই। তাই আমেরিকার আইনসভা, গণমাধ্যম, বিচারবিভাগ কি প্রতিক্রিয়া দেয় ও কোন পর্যায়ে নিয়ে আসে তা এখন দেখার বিষয়।

কিন্তু ট্রাম্পের এই কথায় গণতন্ত্রের সূতিকাগার আমেরিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন এই অধ্যাপক। বলেন, স্নায়ুযুদ্ধের পরে গণতন্ত্রের যে তরঙ্গ চলছিলো তা স্তিমিত হয়েছে, কোথাও কোথাও তাতে ঘাটতি লক্ষ্য করা হচ্ছে। যদিও গণতন্ত্র একটা পরিস্থিতি, তাই সেটা কোনো না কোনোভাবে টিকে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষমতা হস্তান্তরগণতন্ত্রট্রাম্পপ্রতিশ্রুতিশান্তিপূর্ণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকদের বৈঠকে নানা দিকনির্দেশনা

এপ্রিল ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদে আছেন যারা

এপ্রিল ৪, ২০২৬

তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে হাউস ফুল প্রেশার কুকার

এপ্রিল ৪, ২০২৬

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT