চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ০২, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে বসেছে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর। শেষ হয়ে গেছে শেষ ষোলোর খেলাও। ইউরোপের স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, জার্মান বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগের চেলসি, ফ্রান্সের পিএসজিসহ সৌদি আসরের আল-হিলাল, ব্রাজিলের ফ্লুমিনেন্স ও পালমেইরাস কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে।

নতুনরূপের ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছেন তারকা ফুটবলাররা। স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে খেলেছে ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস এফসি ও সিয়াটল সাউন্ডার্সের মতো ক্লাব। মিয়ামির হয়ে নেমেছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্ডি আলবার মতো তারকারা।

ম্যানসিটির হয়ে গোলমেশিন আর্লিও হালান্ড, বায়ার্নের হ্যারি কেন, রিয়ালের কাইলিয়ান এমবাপে-ভিনিসিয়াসরা মাঠে নেমেছেন। কম-বেশি সাফল্যও পেয়েছেন তাদের অনেকে। কেউ কেউ আছেন গোল্ডেন বুটের দৌড়ে।

আসরে এপর্যন্ত সর্বোচ্চ ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আর্জেন্টাইন সাবেক অ্যাঙ্গেল ডি মারিয়া। যা খেলেছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে। অবশ্য তার দল চেলসির বিপক্ষে ৪-১ গোলে হেরে ছিটকে গেছে সেরা ষোলোতেই। তালিকায় ৩টি করে গোল আছে আরও ১২ জনের।

৩টি করে গোল আছে বায়ার্ন মিউনিখের ৩ জনের। হ্যারি কেন, মিশেল অলিজ ও জামাল মুসিয়ালার গোল সমান তিনটি করে। কোয়ার্টারে পিএসজির মুখোমুখি হবে জার্মান ক্লাবটি। ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ও আর্লিং হলান্ড ৩টি করে গোল করলেও সিটি কোয়ার্টারের আগেই বিদায় নিয়েছে। দৌড় থেকে ছিটকে পড়েছেন তারা।

চেলসির পেদ্রো নেতো, রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, আল-হিলালের মার্কাস লিওনার্দো, বরুশিয়া ডর্টমুন্ডের সেরহৌ গুইরেস্সির গোলসংখ্যাও ৩। এ চারটি ক্লাবই খেলতে চলেছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে। আসরে সর্বোচ্চ গোলের গোল্ডেন বুটের লড়াই তাই বেশ জমেই উঠেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফাফ্লুমিনেন্সবায়ার্নম্যান সিটিরিয়াললিড স্পোর্টসসৌদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT