চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লপের স্বস্তি, করোনামুক্ত সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দুঃসংবাদ এসেছিল গত ১৪ নভেম্বর। প্রায় হাজার খানেক মানুষের সঙ্গে ভাইয়ের বিয়েতে অংশ নিয়ে করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন মোহামেদ সালাহ। সোমবার এলো সুসংবাদ। মিশরীয় ফরোয়ার্ড এখন করোনামুক্ত।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ দিয়েছেন সুসংবাদটা। জানিয়েছেন, সোমবার থেকেই লিভারপুলের অনুশীলনে ফিরছেন সালাহ। সবশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তার দলের অন্যতম ইনফর্ম ফরোয়ার্ড।

২৮ বছর বয়সী সালাহর লিভারপুল জার্সিতে নামার সম্ভাবনা আছে আসছে বুধবার, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে। ওই রাতে আটালান্টার বিপক্ষে নামবে অলরেডরা। স্কোয়াডে চোটের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার সময়ে সালাহর ফেরার খবর ক্লপের জন্য বড্ড স্বস্তিরই।

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন সালাহ। তবে স্কোয়াডের সঙ্গে থাকার সময় নয়, ভাইয়ের বিয়েতে লাগামহীন অসতর্কতায় বিপদ ডেকে আনেন বলে খবর দেয় দেশটির গণমাধ্যম।

তাতে মিশরের হয়ে টোগোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। হাতছাড়া করেন লিভারপুলের ম্যাচও। আক্রান্ত শনাক্তের পর থেকে নিজ দেশেই ছিলেন আইসোলেশনে। দুদিন আগে বিশেষ বিমানে ইংল্যান্ডে ফেরেন তিনি।

সালাহ ক্লাবের স্কোয়াডের সঙ্গে করোনা পরীক্ষা করান একদিন আগে। তার ফলে মিলল নেগেটিভ হওয়ার সংবাদ। যদিও চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে উয়েফার করোনা পরীক্ষার মুখোমুখি হয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে তাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লপমিশরলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT