চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে যাচ্ছে সাউথ কোরিয়া

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৩:২৩ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ক্রিপ্টোকারেন্সি

বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির লেনদেনের উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে সাউথ কোরিয়া সরকার। দেশটির বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

দেশটির বিচার বিষয়ক মন্ত্রী পার্ক সাং-কি জানান, অভ্যন্তরীণ বিটকয়েন এক্সচেঞ্জসমূহে লেনদেন নিষিদ্ধের জন্য এরই মধ্যে একটি আইন প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। ‘ভার্চুয়াল মুদ্রা নিয়ে সরকার বেশ উদ্বিগ্ন। বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিষিদ্ধ করতে কাজ করছে বিচার বিষয়ক মন্ত্রণালয়।’ এক সংবাদ সম্মেলনে বলেন তিনি।

তবে মন্ত্রীর এই ঘোষণার পর দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ক্রিপ্টোকারেন্সির বিষয়ে যেসব পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার তার মধ্যে এটিও রয়েছে।

আইনটির খসড়া তৈরির পর চূড়ান্তভাবে পাস হতে প্রায় এক বছরও লেগে যেতে পারে। দেশটির আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলির ২৯৭ সদস্যের বেশিরভাগের সম্মতি পেলেই কেবল আইনটি পাস হতে পারে।

ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা হতে পারে, এমন খবরে বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মূল্যে নিম্নগতি দেখা গেছে। বিটকয়েনের দাম প্রায় দেড় হাজার ডলার বেড়ে ১৩ হাজারে নেমে এসেছে।

সাম্প্রতিক সময়ে বিটকয়েনের দামের ঊর্ধ্বগতির কারণে দেশটির মানুষের মাঝে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে বর্তমানে একাধিক বড় আকারের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জও রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিপ্টোকারেন্সিবিটকয়েন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখবে না’ পাকিস্তান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT