চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান নাজমুল আবেদীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ন ১০, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ক্রিকেটে নানা ভূমিকায় কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও নাজমুল আবেদীন ফাহিমকে দেশের তারকা ক্রিকেটারদের ‘মেন্টর’ হিসেবেই চেনেন বেশিরভাগ মানুষ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

বাঁকবদলের ক্ষণে দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব, ‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে, যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’

সরকার পতনের পর বিসিবির অনেক পরিচালক খোঁজ পাওয়া যাচ্ছে না।  এক যুগ ক্রিকেট বোর্ডকে নেতৃত্ব দেয়া নাজমুল হাসান পাপন দেশের বাইরে চলে গেছেন বলে জানা গেছে। সেই বোর্ড পরিচালকদের সমালোচনা করে নাজমূল আবেদীন বলেছেন, ‘তাঁরা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে কিন্তু তাঁরা আসতেন। আমার মনে হয় না তাঁরা ক্রিকেটের সেবক ছিলেন। তাঁদের নিজস্ব এজেন্ডা ছিল। সে এজেন্ডাই তাঁরা বাস্তবায়ন করেছেন। আমরা দেখেছি, ক্রিকেটের কী হয়েছে। ক্লাব ক্রিকেট বলি, পুরো খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে।’

‘সত্যিকার অর্থেই যারা ক্রিকেটে ভালো চায়, আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে, যারা যথেষ্ট অভিজ্ঞ। তাদের নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয়, তাহলে তারা তাদের মতো করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ তারা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানেই একটা প্রিভিলেজ। তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবে। এখানে আমরা অনেক সেলিব্রেটিকে দেখতে পাই। কাজের মানুষদের দেখি না। তারা সবাই কাজের মানুষ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল আবেদী ফাহিমপরিবর্তনবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT