চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৮:০৫ পূর্বাহ্ন ০৪, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতিপক্ষকে দুর্বল না ভেবে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে কেউ আর অবহেলার চোখে দেখতে পারবে না।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্য, এরপর পাকিস্তান দলকে হোয়াইট ওয়াশ এবং ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়, ক্রিকেট দলের ধারাবাহিক সাফল্যের জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সাফল্যে ক্রিকেটার, কোচ ও স্টাফদের ৮ কোটি ২৩ লাখ টাকার পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশকে আর অবহেলার চোখে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না, ভয়ও করা যাবে না। ক্রিকেট বাংলাদেশকে মর্যাদা এনে দিয়েছে।

এই খেলার উৎকর্ষতায় যা যা করণীয় সব করার ঘোষণাও দেন শেখ হাসিনা।

Reneta

তিনি বলেন, বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা প্রমাণ করেছে আমরা কারও থেকে ছোট নই। এখন থেকে এই দেশে যারা আসবে হিসাব করেই আসবে। এই ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবে।

প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট থেকে শুরু করে অর্থনীতি, সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশের কাতারে যাওয়ার টার্গেট থাকলেও বিশ্ব ব্যাংকের ঘোষণা অনুযায়ী আমার এখন নিম্ন মধ্য আয়ের দেশ।

‘আমরা নিম্নদের কাতারে থাকতে চাই না। বাঙালি জাতি সবার আগে থাকবে। এখন অন্তত কেউ আমাদের দরিদ্র বলে অবহেলা করতে পারবে না,’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

কক্সবাজার ও পদ্মাপাড়ে দুটি নতুন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট দলপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম জ্বালানির দাম বাড়ানো

এপ্রিল ২, ২০২৬

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT