চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার হতে চায় সাগর-রুনির পুত্র মেঘ

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
২:০৭ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A
নিহত সাংবাদিক দম্পতি সাগর ও ‍রুনির একমাত্র ছেলে মেঘ

নিহত সাংবাদিক দম্পতি সাগর ও ‍রুনির একমাত্র ছেলে মেঘ

চোখের সামনে বাবা-মাকে নির্মমভাবে খুন হতে দেখার দুঃসহ স্মৃতি নিয়েই বেড়ে উঠছে মেঘ। সে হয়তো জানেও না তাকে নিয়ে তার  মা মেহেরুন রুনি এবং বাবা সাগর সারোয়ারের কী স্বপ্ন ছিল। তবু নিজের মনের মত করে স্বপ্ন একেঁ চলেছে মেঘ। চতুর্থ শ্রেণি পড়ুয়া মেঘের দুচোখ জুড়ে স্বপ্ন এখন বড় ক্রিকেটার হয়ে দেশের জন্য লড়ে যাওয়া।

মা বাবা দুজনেই ছিলেন সাংবাদিক। যারা সবসময় অন্যায়-অবিচার ও দুর্নীতিকে জনসমক্ষে তুলে ধরে দেশের সেবায় নিয়োজিত ছিলেন। কে জানে, একমাত্র সন্তানকে নিয়ে হয়তো তাদেরও স্বপ্ন ছিল সে বড় হয়ে দেশের জন্য কাজ করুক, দেশের হয়ে লড়ুক। আপন খেয়ালেই হয়তো বাবা মায়ের এ স্বপ্ন নিজের মনে ধারণ করে ফেলেছে মেঘ। তার দুচোখ জুড়ে স্বপ্ন এখন কেবলই একজন ক্রিকেটার হওয়া।

শনিবার সকালে দুই মামা নওশের আলম রোমান এবং নওজেশ আলমের সঙ্গে এলেন আজিমপুরে কবরস্থানে বাবা-মায়ের কবরে দোয়া করতে। পড়নে কালোর মাঝে সাদা চেকের পাঞ্চাবি, মাথায় একই রঙের রাবারের টুপি। কবরের কাছে আসতেই কেমন হতবিহ্বল চেহারা ফুটে উঠলো কচি মুখটায়। একবার মায়ের কবরের পাশে কিছুক্ষন দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকছে, কিছুক্ষণ আবার বাবার কবরের পাশে। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কী যেন বলছিল মেঘ।

মামাদের সঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে ফেরার পথে ছুয়ে পরম মমতায় ছুয়ে আসতে দেখা গেল মা বা দুজনেরই কবরের মাটি।

ফেরার পথে সাংবাদিকরা তার নানাদিকসহ জানতে চাইলেন তার স্বপ্ন কী, বড় হয়ে সে কী হতে চায়। মেঘের সাফ জবাব, ‘বড় হয়ে আমি একজন ক্রিকেটার হতে চাই।’

মামা নওজেশ আলম রোমান জানালেন, মেঘ এখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে( বিআইটি) চতুর্থ শ্রেণিতে পড়ছে। পড়াশুনার পাশাপাশি মেঘের ইচ্ছে অনুযায়ী তাকে কখনও কখনও ক্রিকেট প্রাকটিস করতে নিয়ে যান।

Reneta

তবে আরেকটু বড় হলে তাকে নিয়মীত অনুশীলনের ব্যবস্থা করে দেবেন বলে জানান মেঘের মামা রোমান।

ছবি: শাকিব উল ইসলাম

Jui  Banner Campaign
ট্যাগ: মেঘসাগর-রুনি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT