আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চ হামলাকারীর বিরুদ্ধে ৫০ হত্যাকাণ্ডের বিচার শুরু

নিউজিল্যান্ড-মসজিদে হামলা-ট্যারান্ট-বিচার শুরু

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারান্টের বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে ৫০ জনকে হত্যা এবং ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে নিউজিল্যান্ড পুলিশ।

এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে আনার কথা বিবেচনা করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার অভিযোগে ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রয়েছেন ২৮ বছর বয়সী স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেনটন ট্যারান্ট।

গ্রেপ্তারের পর প্রথমে তার বিরুদ্ধে একটি হত্যার অভিযোগ আনা হয়। তবে পরে নিউজিল্যান্ডের পুলিশ তার বিরুদ্ধে ৫০টি হত্যা ও আরও ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কারাগারে নির্জন কক্ষে রাখা হয়েছে ট্যারান্টকে। রিমান্ড শেষে শুক্রবার তাকে আবারও আদালতে হাজির করা হবে।নিউজিল্যান্ড-মসজিদে হামলা-লাইসেন্স-বিচার শুরু

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান এই অভিযুক্ত হামলাকারী। তার নির্বিচার গুলিতে ৫০ জন নিহত এবং ৩৯ জন আহত হন। হামলা চালানোর সময় ফেসবুকে সেটি লাইভ স্ট্রিমও করেছিলেন ট্যারান্ট।

মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বন্দুক হামলার আধঘণ্টা পর হামলাকারী ব্রেনটন টারান্টকে পুলিশ গ্রেপ্তার করে।

বিষয়:ক্রাইস্টচার্চক্রাইস্টচার্চ হামলানিউজিল্যান্ডনিউজিল্যান্ড মসজিদ হামলামসজিদে হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…