চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ার হামলায় আইএস সংযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ক্যালিফোর্নিয়ায় ১৪ জনের প্রাণহানী ঘটানো বন্দুক হামলাকারী দম্পতির বিরুদ্ধে জঙ্গি সংগঠন আইএস এর সমর্থক হওয়ার অভিযোগ উঠেছে। এ হামলাকে সন্ত্রাসবাদী হামলা উল্লেখ করে তদন্ত এগোচ্ছে এফবিআই। হামলাস্থলের কাছেই পাওয়া দু’টি দুমড়ে-মুচড়ে যাওয়া মোবাইল ফোন থেকে তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হামলাকারী দম্পতি ২৮ বছর বয়সী সৈয়দ রিজওয়ান ফারুক ও স্ত্রী ২৭ বছর বয়সী তাশফিন মালিক। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর মতে, তাশফিন মালিক জঙ্গি সংগঠন আইএস এর একজন সমর্থক ও প্রচারক। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে পোস্টও দিয়েছিলেন তাশফিন। ফেসবুক থেকে সেই পোস্ট সরিয়েও ফেলা হয়।

তবে নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে তদন্তকারীরা বলেছেন, আইএস এর নির্দেশে হামলা হয়েছে এর কোনো প্রমাণ নেই। তাদের মতে, হামলাকারী দম্পতি শুধু আইএস এর আদর্শ থেকে প্রেরণা নিয়ে হামলা করেন।

তাশফিন মালিকের জন্ম পাকিস্তানে, যুক্তরাষ্ট্রের আগে সৌদি আরবে থাকতেন তিনি। মালিকের এক আত্মীয় রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তানের গোয়েন্দারা মালিকের পরিবারের সাথে যোগাযোগ করেছে।

মার্কিন পুলিশের ধারণা ফারুক-তাশফিন দম্পতির আরও কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা ছিলো। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এগুলো থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। তাদের ফোন রেকর্ড, ইমেইল ও কম্পিউটারের হার্ডডিস্কেও ক্লু এর সন্ধান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিফোর্নিয়াবন্দুকধারীর হামলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT