চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাসের স্মৃতি উস্কে দিচ্ছে ‘শাটল ট্রেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ন ২২, মে ২০২১
বিনোদন
A A

প্রত্যেকের জীবনের সবচেয়ে আনন্দ ও আর স্মৃতিময় সময় কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবন! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি, কান্না বা প্রেম-ভালোবাসা আর আনন্দ-বেদনার মহাকাব্য রচিত হলো একটি সিনেমায়! যে সিনেমার নাম ‘শাটল ট্রেন’।

প্রদীপ ঘোষ নির্মিত ঈদ আয়োজনের ৭ম দিন চ্যানেল আইয়ের পর্দায় চলচ্চিত্রটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হলো। এরপর চলচ্চিত্রটি মুক্তি দেয়া হলো চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও। আর সেখানে মুক্তির পর পর দর্শকদের বড় অংশের মধ্যে দেখা গেলো নিজেদের কলেজ/বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে স্মৃতিকাতরতা!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী সিনেমাটি দেখে মন্তব্য করেছেন, করোনার কারণে প্রায় ১৫ মাস ধরে সেই ক্যাম্পাস এবং শাটল ট্রেনকে মিস করছি। চিরচেনা সবুজে ঘেরা প্রিয় চ.বি।

গোলাম কিবরিয়া তুহিন নামের এক দর্শক লিখেছেন, ছবিটি দেখে বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলাম! অন্য আরেকজন লিখেছেন, সিনেমাটি দেখে এখন ক্যাম্পাসের কথা আরও বেশি করে মনে পড়ছে!

বিশ্ববিদ্যালয় কিংবা প্রিয় ক্যাম্পাস নিয়ে এরকম আরো বহু মন্তব্য চোখে পড়লো ‘শাটল ট্রেন’ এর ইউটিউব লিঙ্কের নিচে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ‘শাটল ট্রেন’ নামটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তবে এই সিনেমায় আছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বন্ধুত্ব, প্রেম, দুঃখ , বেদনা আর রাজনীতির প্রথম পাঠ নেয়ার গল্প।

Reneta

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গণ-অর্থায়নে নির্মিত ‘শাটল ট্রেন’ দেশের প্রথম কোন বিশ্ববিদ্যালয়কে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাই শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের ছবিটি দেখা উচিত বলে মনে করেন নির্মাতা প্রদীপ ঘোষ।

চলচ্চিত্রটিতে মোট আটটি মৌলিক গান রয়েছে। গানগুলোর কথা সুর এবং কণ্ঠ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে অভিনয়ও করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাম্পাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চ্যানেল আইনাটকপ্রিমিয়ারলিড বিনোদনশাটল ট্রেনসিনেমাস্মৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মাছ লুটের অভিযোগ!

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সবাই নিহত

এপ্রিল ১, ২০২৬

এক নজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ ২০টি বাড়িতে ভাঙচুর

এপ্রিল ১, ২০২৬
মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসন, ছবি: সংগৃহীত।

ইরাকে মার্কিন সাংবাদিক অপহরণ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT