চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাবরেরার আশা, অস্ট্রেলিয়ায় গিয়ে খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের প্লে-অফে মালদ্বীপকে প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপ বাধা টপকাতে পারলে দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজের দল আই-গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননকে প্রতিপক্ষ পাবে। গ্রুপের খেলাগুলো হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতেই হবে।

মালদ্বীপের বিপক্ষে খেলার আগে ফিফা টায়ারে লাল-সবুজের দলের আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ছিল মূলত বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি। দুই ম্যাচের প্রথমটি গোলশুন্য ও পরেরটা ১-১ গোলে ড্র হয়।

বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। প্লে-অফে মালদ্বীপের সঙ্গে ভালো ফলের ব্যাপারে তার কন্ঠে ছিল আশাবাদের সুর। বললেন, ‘আমি এই দুই ম্যাচের পর আশাবাদী। মালদ্বীপের বিপক্ষে আমরা সম্পূর্ণ প্রস্তত। মালদ্বীপ পর্ব পেরিয়ে অস্ট্রেলিয়া গিয়ে আমরা খেলব, তাও ভাবছি।’

আগামী ১২ অক্টোবর অ্যাওয়ে এবং ১৭ অক্টোবর হোম ম্যাচ দুটি খেলবে জামাল ভূঁইয়ার দল। এর আগে ফুটবলাররা পাচ্ছেন এক মাসের বিরতি। এ ব্যাপারে ক্যাবরেরার ভাষ্য, ‘এশিয়ান গেমসে অনেক ফুটবলার অংশ নিচ্ছে। অনেক ছেলেরাই খেলার ভেতর থাকবে। আবার অনেকে এএফসি কাপে (বসুন্ধরা কিংস) অংশ নেবে। প্রায় সবাই আন্তর্জাতিক অঙ্গনেই থাকবে।’

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের প্লে-অফের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার তেমন সম্ভাবনা নেই। বাংলাদেশের কোচ স্বীকার করলেন, প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হতো।

‘কোনো ক্লাব বা দল যদি খেলার জন্য পাওয়া যায়, তাহলে ভালো হয়। না হলেও সমস্যা নেই। আমাদের খেলোয়াড়রা সবাই প্রস্তুতির ভেতরে থাকবে।’

Reneta

আফগানদের বিপক্ষে ফুটবলারদের পারফরম্যান্সে স্বাগতিক দলের কোচের কন্ঠে ছিল প্রশংসা, ‘ম্যাচের প্রথম ২০ মিনিট ছাড়া আফগানিস্তান আমাদের সেভাবে চাপে ফেলতে পারেনি। বাকি সময় আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি।’

মাঠের জমজমাট প্রতিদ্বন্দ্বিতাকে বারবার ছাড়িয়ে যাচ্ছিল শরীরী লড়াই। দুদলের খেলোয়াড়দের ভেতর ম্যাচের শুরু থেকেই ছিল ফাউলের প্রবণতা। ডাগ আউটেও ছড়িয়েছে উত্তাপ। লাল কার্ড দেখেন অতিথি দলের হেড কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ও স্বাগতিক দলের সহকারী কোচ হাসান আল মামুন।

দুদলের সাত ফুটবলার দেখেছেন হলুদ কার্ড। খেলা শেষের আগ মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আফগান ফুটবলার ফয়সাল রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে বিরক্ত ক্যাবরেরা বলেন, ‘কেমন রেফারিং হয়েছে সবাই দেখেছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানক্যাবরেরাফিফাবসুন্ধরা কিংস অ্যারেনাবাফুফেবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দীপিকার পর এবার সরে দাঁড়ালেন প্রকাশ রাজ!

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT