চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্যাপ্টেন কুল’কে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের অভিনন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দল যখন মহাবিপদে, আকবর আলী চিনিয়েছেন নিজের জাতটা। ঠাণ্ডা মাথায় বিপর্যয় উতরে বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রশংসায় ভাসছেন তারপর থেকেই। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা থেকে শুরু করে মুশফিক-সাকিবরাও। ম্যাশ যুবাদের প্রশংসায় লিখেছেন, ‘ইউ বিউটি আকবর!’

ভারতকে ৩ উইকেটে হারিয়ে রোববার প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। পচেফস্ট্রুমে বিজয় কেতন ওড়ার পর থেকেই আকবরসহ পুরো দলকে প্রশংসায় ভাসাচ্ছেন সিনিয়র টাইগাররা। সেজন্য তারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে।

মাশরাফী ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আমার শহরের হওয়ায় অভিষেক দাসকে বিশেষ অভিনন্দন। রাকিবুল, শরীফুল, ইমনসহ সবাইকেই ধন্যবাদ। ইউ বিউটি আকবর, কেবল শিখে রাখো কীভাবে নিজের আবেগকে ধরে রাখতে হয়। অনেক দূর যেতে হবে। অর্জনটাকে উপভোগ করো।’

যুব দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম অনূর্ধ্ব-১৯ দলের জয়ের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছেন ফেসবুকে, ‘কোনো দ্বিধা ছাড়াই আমি বলতে পারি এ জয় আমার ক্রিকেট জীবনে সেরা অর্জন। এই ছেলেরা আমাকে আগের চেয়ে অনেকবেশি গর্বিত করেছে। অভিনন্দন মহানায়কেরা।’

২০১৬ সালে ঘরের মাটিতে বাংলাদেশ যুব দল প্রথমবার সেমিফাইনালের স্বাদ পেয়েছিল মেহেদী হাসান মিরাজের হাত ধরে। উত্তরসূরিদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনিও, ‘ছেলেরা করে দেখিয়েছে। অভিনন্দন বাংলাদেশ।’

নিষেধাজ্ঞায় আপাতত ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান যুবাদের ছবি দিয়ে লিখেছেন, ‘যুবাদের জন্য অভিনন্দনের বৃষ্টি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআকবর আলীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনীর প্রাণনাশের প্রতিবাদে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান

মার্চ ১১, ২০২৬

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে জাতীয়ভাবে সম্মত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১১, ২০২৬

দিনমুজুরকে পেটালেন ইউপি চেয়ারম্যান ও তার ছেলে

মার্চ ১১, ২০২৬

প্রবাস জীবনেও দেশের মাটির টান ধরে রাখতে আঙিনা কৃষি

মার্চ ১১, ২০২৬

সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT