চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্ট. পাবলিকের জয়জয়কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ন ৩০, মে ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

এসএসসি পরীক্ষার ফলাফলে ক্যাডেট কলেজগুলোর পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত অন্য স্কুলগুলোরও জয়জয়কার। প্রায় প্রতিটি বোর্ডের শীর্ষ ২০ এর মধ্যে রয়েছে তাদের একাধিক পাবলিক স্কুল এন্ড কলেজ।

রাজশাহী বোর্ডে প্রথম হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এই বোর্ডে ২০তম হয়েছে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। কুমিল্লা বোর্ডে ২০তম হয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল।

খুলনা বোর্ডে তৃতীয় হয়েছে মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা। এই বোর্ডে ২০তম স্থান অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।

চট্টগ্রাম বোর্ডে সপ্তম হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। নৌবাহিনী স্কুল এন্ড কলেজ হয়েছে ১৩তম।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে দিনাজপুরের স্কুলগুলো। এই বোর্ডের শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টিই হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

দিনাজপুর বোর্ডে প্রথম হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। তৃতীয় হয়েছে দ্য মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট। নবম হয়েছে দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। তার পরের অবস্থানে আছে নীলফামারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ১২তম স্থানে আছে রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাই স্কুল। ২০তম স্থানে দিনাজপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল।

Reneta

সিলেট বোর্ডে দ্বিতীয় স্থানে আছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ষষ্ঠ স্থানে আছে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ।

শনিবার প্রকাশিত ফলাফলে ৮৭.০৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-ফাইভ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।

পরীক্ষায় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসিএসএসসি রেজাল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT