চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসার কেনো, আমি মৃত্যুকেও ভয় করি না: সুজেয় শ্যাম

মিতুল আহমেদমিতুল আহমেদ
৪:০১ অপরাহ্ন ২০, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘ক্যানসারতো একটা রোগ, আমি এই ক্যানসার কেনো মৃত্যুকেও ভয় করি না। ক্যানসারকে মোকাবেলা করার সাহস আমার আছে।’ -অত্যন্ত তেজদীপ্ত কথাগুলো বলছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।

সম্প্রতি সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের পর শোনা যাচ্ছিলো, ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ খ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। খবরের সত্যতা জানতেই শুক্রবার দুপুরে সংগীতের এই গুণী মানুষের সাথে যোগাযোগ করা হয়। জিজ্ঞেস করতেই তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, হ্যাঁ, আমি ক্যানসারে আক্রান্ত!

কীভাবে ধরা পড়লো, কোন স্টেজে আছে? জানতে চাইলে সুজেয় শ্যাম বলেন, আমি চেকাপ করতে সম্প্রতি বেঙ্গালুরুতে গিয়েছিলাম। তখন সেখানে তারা আমার প্রস্রাবে কোনো ঝামেলা পেয়েছে। আমাকে জানায়, ক্যানসারের লক্ষণ। এবং সেটা বায়োপসি না করে ধরা যাবে না। আমি তখন বেঙ্গালুরুতে বায়োপসি না করিয়ে ঢাকায় চলে আসি। এখানে ডাক্তার দেখাই। ঢাকার ডাক্তাররা আমার ক্যানসার নিশ্চিত করেন।

ক্যানসারের চিকিৎসা নিতে শিগগির বেঙ্গালুরুতে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, আগামী মাসের ৪ তারিখে চিকিৎসা নিতে বেঙ্গালুরুতে যাচ্ছি। সেখানে যাওয়ার পর পরীক্ষা নিরিক্ষা করে জানতে পারবো ক্যানসার কোন স্টেজে রয়েছে।

শুধু ক্যানসার নয়, চোখে মেজর সমস্যাতেও ভুগছেন এই সংগীত পরিচালক। জানালেন, ক্যানসারতো এখন ধরা পড়লো। কিন্তু তার আগে থেকেই আমার চোখের অবস্থা আরো বেশি খারাপ। ডান দিকের চোখের অবস্থা এখন আশঙ্কাজনক। কয়েকদিন পর পর ইনজেকশান দিতে হয়। প্রতিটা ইনজেকশানের দাম ২৬ হাজার টাকা করে।

চোখে বড় ধরনের সমস্যা, তার উপর এখন ক্যানসার। চিকিৎসার ব্যয় ভার বহন করতে ঝামেলা হচ্ছে না?-এমন প্রশ্নে সুজেয় শ্যাম জানান, চিকিৎসার খরচ এখন কোনো মতে চালিয়ে নিচ্ছি। চলছে কোনো রকম। আমারতো কোনো চাকরিও নাই, কিছু নাই। গত ৪৫ বছরে মুক্তিযোদ্ধা হিসেবেও কিছু পাইনি। শুধু ৪৫ বছর পরে মুক্তিযুদ্ধের একটি সার্টিফিকেটই পেয়েছি। কোনো ভাতা আমি পাইনি।

বেসরকারি ভাবে কেউ এগিয়ে এসেছে কিনা জানতে চাইলে তিনি জানান, আমি যদি নির্মোহ ভাবে বলি তাহলে বলতে হয় চ্যানেল আই আমাকে এখন পর্যন্ত যে সম্মাননা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। তাদের সম্মান ও সম্মাননার কথা ভুলে যাওয়ার নয়। তারা আমাকে আর্থিক ভাবেও বিভিন্ন সময় সহায়তা করেছে। এরজন্য আমি চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজের প্রতি চির কৃতজ্ঞ। চ্যানেল আই আমার নিজের বাড়ির মতোন।

Reneta

ক্যানসার আক্রান্ত হলেও মানসিকভাবে এখনো অনেকটা দৃঢ় আছেন জানিয়ে তিনি বলেন, আমার সাহস আছে। ক্যানসারতো এখন অনেক মানুষের হয়। উন্নত চিকিৎসা হলে কারো কিছুই হয় না। আমারও কিছু হবে না। অন্তত ক্যানসারের জন্য আমার কিছু হবে না। আর আমিতো মৃত্যুকেও ভয় করি না।

ক’দিন আগেই আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে চিকিৎসার দায়িত্ব নিতে প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করেছেন কিনা জানতে চাইলে সুজেয় শ্যাম এক কথায় বলেন, আমি কাউকে কিছু জানায় নি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীনতার প্রথম গানের সুরস্রষ্টা সুজেয় শ্যাম। ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘আয়রে মজুর কুলি’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’সহ বহু দেশাত্ববোধক গান লিখেছেন ও সুর করেছেন তিনি।

ছবি সূত্র: ইন্টারনেট

Jui  Banner Campaign
ট্যাগ: মুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধালিড বিনোদনসুজেয় শ্যাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT