কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন জেলা প্লাবিত। দুর্যোগপূর্ণ এসব অঞ্চলে শুরু থেকেই ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ এবং উদ্ধার অভিযান চলমান রেখেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ জয়নুল আবেদীন ক্বাদেরী।
নিজস্ব তহবিল এবং “ক্বাদেরী ফাউন্ডেশন” এর মাধ্যমে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন।
বন্যা দুর্গত এলাকায় জরিপের মাধ্যমে প্রায় ১০০ পরিবারকে ঘর মেরামতের জন্য অর্থ সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে “ক্বাদেরী ফাউন্ডেশনের”।
পাশাপাশি ৫০০ পরিবারকে নতুন বস্ত্র দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে ‘ক্বাদেরী ফাউন্ডেশন বাংলাদেশ‘।








