চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করছেন না মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৮ তে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ যৌথভাবে পুরস্কার পেয়েছেন আফজাল শরীফ ও মোশাররফ করিম। তবে পুরস্কার ঘোষণার দুদিন পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরী বোর্ডের কাছে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ মোশাররফ করিম।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নূর ইমরান মিঠু পরিচালিত ২০১৮ সালের আলোচিত ছবি ‘কমলা রকেট’-এ মফিজুর চরিত্রের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্র’ হিসেবে জুরী বোর্ড তাকে পুরস্কারের জন্য মনোনীত করে। এরপরই সোশাল মিডিয়ায় রীতিমত সমালোচনার ঝড় বইয়ে যায়।

‘কমলা রকেট’ চলচ্চিত্রটি যারা দেখেছেন, তাদের প্রায় সবাই মোশাররফ করিমের চরিত্রটি কোনোভাবেই কৌতুক অভিনেতার চরিত্র নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেন। এমন আলোচনা-সমালোচনার দুদিন পরই সংবাদ মাধ্যমে ‘প্রেস বিজ্ঞপ্তি’ পাঠিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানান মোশাররফ করিম।

বর্তমানে তিনি ব্যক্তিগত কাজে মালয়েশিয়াতে অবস্থান করছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি যা বলেছেন, তা হুবুহু তুলে ধরা হলো:

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমি নিজের নামও দেখতে পেয়েছি। নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রের জন্য আমাকে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার প্রদান করা হয়েছে। ধন্যবাদ সংশ্লিষ্টদের।

কিন্তু এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আমার কিছু কথা রয়েছে। তার আগে সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ণ বা কমেডি চরিত্র আমার কাছে অন্যসব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ।

কিন্তু ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্দি করেছেন ‘কমলা রকেট’ এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।

তাই, সম্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।

আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার ভক্ত, শুভাকাঙ্খিসহ সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাই। একই সঙ্গে যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাই।

লক্ষণীয়: এই মুহুর্তে আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছি। তাই লিখিতভাবে সবাইকে জানানো হলো। আশা করছি পরিস্থিতিটি বুঝতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটমোশাররফ করিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছোট খাটো বিষয় আমরা ক্ষমা করবো, বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে সারা দেশে বিচ্ছিন্ন সংর্ঘষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT