চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-শাস্ত্রী জুটির পক্ষে ভোট বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ভারতীয় কোচের পদে আবেদনের পর থেকেই রবি শাস্ত্রীর পক্ষে ভোটের সংখ্যা বাড়ছে। কোহলিরা নাকি আগে থেকেই চাইছিলেন শাস্ত্রী যেন তাদের গুরু হন, টেন্ডুলকারের চাওয়াও একই। সেই তালিকায় যুক্ত হয়েছে আরেক কিংবদন্তির নাম, গাভাস্কারকেও পাশে পাচ্ছেন শাস্ত্রী। তার মতে কোহলিদের কোচের পদে শাস্ত্রীই সবচেয়ে যোগ্যতর প্রার্থী।

তিন বছর আগে ভারতের বদলে যাওয়ার শুরু শাস্ত্রীর হাত ধরেই। ইংল্যান্ডের মাটিতে হারের পর দলের টিম ডিরেক্টরের পদে আসেন শাস্ত্রী। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় দলের টিম ডিরেক্টর ছিলেন। তার অধীনে ২০১৫ সালের বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ভারত। এছাড়া ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের পর সাউথ আফ্রিকার বিপক্ষেও সাফল্য পায় তারা।

গাভাস্কার স্মরণ করেছেন সেই দিনগুলোর কথা। এই কিংবদন্তির মতে বিতর্কে জর্জরিত কোহলিদের সঠিক পথ দেখাতে পারেন একমাত্র শাস্ত্রীই, ‘রবি হল সেই লোক যে ২০১৪ সালে ভারতের চেহারাই বদলে দিয়েছিল। ইংল্যান্ডের মাটিতে হারার পর তাকে টিম ডিরেক্টর পদে বসায় বিসিসিআই। তখন থেকেই দলের বদলে যাওয়া শুরু। আবার যখন সে আবেদন করল আমার মনে হয় সবচেয়ে যোগ্য লোকই আবেদন করেছে।’

ভারতীয় দলের কোচের উত্তপ্ত কিন্তু লোভনীয় পদে বসার জন্য আবেদন করেছেন বীরেন্দ্রর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাসদের মত বড় বড় নাম। এত নামের ভিড়ে শাস্ত্রীকেই সবচেয়ে যোগ্যতর মনে করছেন গাভাস্কার, ‘শেবাগ, টম মুডিরা আবেদন করেছে। মুডি তো সানরাইর্জাসকে কী দারুণভাবে খেলিয়েছে। তবে রবি অভিজ্ঞ। সে আগে থেকেই দলটাকে জানে। দলও তার কাছে স্বস্তিবোধ করবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতীয় ক্রিকেট দলরবি শাস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT