চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোলাহলে শব্দ বুঝতে মস্তিষ্কের বিশেষ ‘ফিল্টার ব্যবস্থা’

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
২:৪৯ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০১৬
স্বাস্থ্য
A A

কোলাহলপূর্ণ ঘরে আমরা কীভাবে কোনো কথার অর্থ বুঝতে পারি, বিজ্ঞানীদের গবেষণায় তা এবার বেরিয়ে এসেছে। অনেক বেশি শব্দে ভরা বিভ্রান্তিকর পরিবেশেও একটি আলোচনায় মনোযোগ দেয়া এবং তা বুঝতে পারার এই প্রক্রিয়াকে নাম দেয়া হয়েছে ‘ককটেল পার্টি ইফেক্ট’।

মানুষের মস্তিষ্কের কর্মকাণ্ড রেকর্ড করার মধ্য দিয়ে প্রথমবারের মতো এ আচরণের ব্যাখ্যা ধরা পড়েছে।

বার্কেলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক এমন ৭ জন মৃগীরোগীর ওপর গবেষণা চালিয়েছেন, যাদের খিঁচুনি মনিটর করার উদ্দেশ্যে মাথার খুলির একটি অংশ সরিয়ে মস্তিষ্কের গায়ে ইলেকট্রোড বসানো আছে।

প্রথম এই রোগীদেরকে আলাদাভাবে একটি খুবই দুর্বোধ্য ও বিকৃত বাক্যের অডিও শোনানো হয়। তাদের প্রায় কেউই বাক্যটি বুঝতে পারেননি। এরপর সেই বাক্যটিরই একটি স্বাভাবিক ও স্পষ্ট রেকর্ড শোনানো হয় তাদেরকে এবং ঠিক তার পরপরই আবার শুনতে দেয়া হয় আগের অস্পষ্ট অডিওটি।

দলটির প্রধান গবেষক ক্রিস্টোফার হোল্ডগ্রাফ জানান, স্পষ্ট বাক্যটি শোনার পর প্রত্যেক রোগীই বিকৃত অডিওটিরও অর্থ বুঝতে সক্ষম হন। এর সবকিছুই ঘটে মস্তিষ্কের শব্দ প্রক্রিয়াকরণ ও বক্তব্য অনুধাবনের সঙ্গে সংশ্লিষ্ট অংশগুলোতে।

প্রথম যখন রোগীরা বিকৃত বাক্যটি শুনেছিলেন, তখন ওই অংশগুলোতে তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি বলে জানান ওই স্নায়ুবিজ্ঞানীরা।

Reneta

কিন্তু স্পষ্ট অডিওটি শোনার পর ওই অংশগুলোই কর্মচঞ্চল হয়ে ওঠে। এর ফলে অডিওটি শোনার সাথে সাথে যখন আবার অস্পষ্ট বাক্যটি তারা শুনলেন, তখন মস্তিষ্ক তার সক্রিয় হয়ে ওঠা অংশগুলো দিয়ে আগের সহজবোধ্য বাক্যটির সঙ্গে পরের দুর্বোধ্য বাক্যের ‘প্যাটার্নে’ মিল খুঁজতে সফল হয়। তখন দেখা যায়, শব্দগত বিভ্রান্তি ও কোলাহলের মাঝেও প্রয়োজনীয় অংশটি মস্তিষ্ক ঠিকই সনাক্ত করতে পারছে।

“ওই সময় মস্তিষ্ক আসলে রেকর্ডটির বিভিন্ন অংশে ফোকাস করার ধরণটাই পাল্টে ফেলে,” গবেষণাপত্রে বলেন বিজ্ঞানীরা, “রোগীরা পরিষ্কার বাক্যটি প্রথমে শোনার কারণে তাদের অডিটরি কর্টেক্স (যে অংশটি শব্দ প্রক্রিয়াজাত করে) স্পষ্ট বাক্যের প্যাটার্নের সঙ্গে পরিচিত কথাটির সিগনাল বাড়িয়ে দেয়।”

নেচার কমিউনিকেশনস জার্নালে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। স্পিচ রেকগনিশন বা বক্তব্য সনাক্তকরণ প্রযুক্তির উন্নয়ন এই গবেষণার অন্যতম প্রধান উদ্দেশ্য। কথা শুনতে বা বুঝতে যাদের সমস্যা হয় তাদের চিকিৎসার জন্য এই আবিষ্কারের ওপর ভিত্তি করে আরও পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন গবেষকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: মস্তিষ্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT