চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোর্টের বাইরের শারাপোভা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৬:৪০ পূর্বাহ্ন ২৩, মে ২০১৫
স্পোর্টস
A A

সম্প্রতি তৃতীয়বারের মত ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন তৃতীয় বাছাই রাশিয়ার মারিয়া শারাপোভা। এটি ছিলো বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি পর্ব। রোববার থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। তাই আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতিটা ভালোই নিয়েছেন শারাপোভা। টেনিস কোর্ট দাপিয়ে বেড়ানো এই স্বর্ণকেশী এর আগে চারবার জিতেছেন গ্র্যান্ডস্লাম।

রাশিয়ার ন্যাগান এ জন্ম নেওয়া শারাপোভা গত ১৯ এপ্রিল পা দিয়েছেন ২৮ বছরে। তার পুরো নাম মারিয়া ইযুরেভনা শারাপোভা। আর ডাক নাম ‘মাশা’। বাবা ইউরি শারাপোভ ও মা ইয়েলিনা শারাপোভ।

সাবেক নম্বর ওয়ান রুশ সুন্দরী শারাপোভা প্রায় প্রতিদিনই নতুন-নতুন ফ্যাশন অনুসঙ্গ তৈরি করছেন। তা দেখে তাকে নিয়ে বাড়ছে সবার আগ্রহের পারদ। মেয়েদের টেনিস কোর্টে তিনিই যে সবচেয়ে বেশি ফ্যাশনদুরস্ত, তা নিয়ে কারোই দ্বিমত নেই।

গ্রীষ্মকালে তার ড্রেস আপে থাকে প্যাটার্ন এবং প্রিন্টের আধিক্য। মাঝে মাঝে নিজের পোশাকে নিজেই ডিজাইন করেন। তার পোশাকে প্রিন্ট-প্যাটার্ন নিয়ে গবেষণা করতে তিনি বেশি ভালবাসেন। বেশ কয়েকজন নামী দামী ফ্যাশন ডিজাইনারের সঙ্গে সম্প্রতি ডিজাইনিং বিষয়ক কাজ করছেন মাশা।

তার পছন্দের ফ্যাশন ব্যান্ডগুলো হল, ইসাবেল মারান্ট, র‌্যাগ অ্যান্ড বোন এবং রিক ওয়েন্স। প্রোগামের রেড কার্পেটে তিনি আলেকজান্ডার ম্যাককুইন এবং ল্যানভিনের পোশাক পরতেই সবচেয়ে বেশি ভালবাসেন।

পোশাক কিংবা অ্যাকসেসরিজ, একটু ব্রাইট কালারের টাচ বেশি পছন্দ তার। নুড শেডের পোশাকের সঙ্গে তিনি উজ্জ্বল রংয়ের জুতা পড়তে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।

Reneta

ম্যাচের আগে তিনি কোনো মেকআপ করেন না। ম্যাচের আগে পোশাক পাল্টানো আর চুলটাতে পনিটেইল বাঁধা ছাড়া তার খুব বেশি কাজ নেই।

পোশাকে যেমন রুচিশীল মাশা ঠিক তেমনি স্বাস্থ্য সচেতনও বটে। শারাপোভার মতে একজন টেনিস খেলোয়াড় যে ধরনের পরিশ্রম করেন, তাতে তার শরীরের জন্য উচ্চ প্রোটিন, কম কার্ব ও চর্বিহীন খাদ্য খুবই জরুরী। তাই তার দৈনন্দিন খাবারের তালিকায় এসব সঠিক পরিমাণে থাকে সব সময়ই।

Jui  Banner Campaign
ট্যাগ: শারাপোভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT