চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড পরবর্তী সমস্যা থেকে প্রতিকার দেবে যেসব খাবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
লাইফস্টাইল
A A

করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে মৃত্যুর হার কম হলেও অনেক বেশি সংক্রামক।  এর ফলে করোনা থেকে সুস্থ হয়ে উঠার পরেও শারীরিক সমস্যাগুলো দীর্ঘমেয়াদী হচ্ছে। বিশেষজ্ঞরা যাকে ‘লং কোভিড’ হিসেবে চিহ্নিত করেছেন।

কোভিড পরবর্তী সময়েও বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিচ্ছে এবং সেগুলো থাকছেও অনেক দিন। কোভিড এবং এই লং কোভিডের উপসর্গগুলির মধ্যে সাদৃশ্যগত মিল থাকায় অনেকেই এই দুটিকে একসঙ্গে গুলিয়ে ফেলছেন, ফলে জটিলতা বাড়ছে।

লং কোভিড প্রতিরোধ করতে এবং নিজেকে ভিতর থেকে সুস্থ রাখতে কিছু খাবারের উপর নির্ভর করা যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।খাবারগুলো হলো:

অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার

বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি, ফলমূল যেমন- আপেল, কাঠবাদাম, আনারস, আঙুর, খেজুর, জলপাই, ব্রকোলি, ভুট্টা ইত্যাদি খাবারে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিড্যান্ট। কোভিড পরবর্তী সময়ে এই খাবারগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

Reneta

ভিটামিন-সি যুক্ত খাবার

কমলা লেবু, আমলকি, পাকা পেঁপে, পেয়ারা, ব্রকোলি, বিভিন্ন টকজাতীয় ফল, শাক, আলু ইত্যাদি ভিটামিন-সি সমৃদ্ধ খাবার বিভিন্ন ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে।

ওমেগা-থ্রি যুক্ত খাবার

বিভিন্ন ধরনের মাছ, সয়াবিন, সবুজ শাকসবজি, বাদাম ইত্যাদি ওমেগা-থ্রি সমৃদ্ধ খাবার রক্তচাপ হ্রাস করে।রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর সুস্থ রাখে।

ভিটামিন-ডি যুক্ত খাবার

ডিমের কুসুম, দই, ওটস, মাশরুম, দুধ ইত্যাদি ভিটামিন-ডি জাতীয় খাবার কোভিড পরবর্তী সময়ে অবশ্যই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা উচিত।

ভিটামিন-ডি হাড়ের যত্ন নেওয়ার পাশাপাশি রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনাভাইরাসভিটামিন ডিভিটামিন সি
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT