চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা ডেল রে ড্র, কোয়ার্টারেই ‘ফাইনালের রিহার্সেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শুক্রবার স্পেনসহ পুরো ফুটবল বিশ্বে বড় খবর ছিল, কোপা ডেল রে খেলতে পারছে বার্সেলোনা। কারণ প্রথম লেগে তরুণ ডিফেন্ডার চুমি ব্রান্দারিজকে খেলানোর বিষয়টি বর্তমান চ্যাম্পিয়নদের চোখ রাঙাচ্ছিল।

লেভান্তের মাঠে ১-২ গোলে হারা বার্সা ঘরের মাঠে ৩-০ গোলে জয় পায়। হারের পর রয়্যাল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনে চুমি ইস্যুতে অভিযোগ করে লেভান্তে। সেগুন্দা-বি ডিভিশনে পাঁচ হলুদ কার্ডের কারণে সাসপেনশনে ছিলেন চুমি। তরুণ এ ডিফেন্ডারকে প্রথম লেগে খেলানো নিয়েই যত বিপত্তি! তবে লেভান্তের আবেদন খারিজ করে দেয় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

চুমি ইস্যুর পর শুক্রবার স্থানীয় সময় বিকেলে আরও একটি সুখবর পায় বার্সেলোনা। ড্র’তে কোপা ডেল রে’র শেষ আটে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে সেভিয়াকে। গতবারের দুই ফাইনালিস্ট এবার মুখোমুখি কোয়ার্টারে। ফলে দুই রাউন্ড আগেই ‘ফাইনালের রিহার্সেল’।

গত বছর ফাইনালে বার্সার কাছে ৫-০ গোলে হেরেছিল সেভিয়া। সেই বার্সাকেই এবার কোয়ার্টার ফাইনালে পেল দলটি। কাতালানদের জন্য ব্যাপারটা খুশির হলেও সেভিয়ার জন্য নয়। কারণ চলতি মৌসুমেও দুবারের মুখোমুখিতে দুবারই হেরেছে তারা।

তারপরও আশায় থাকতে পারে সেভিয়া। কারণ চলতি মৌসুমে বার্সার সামনে নতজানু হলেও সব প্রতিযোগিতায় বেশ ভালো খেলছে তারা। লিগ টেবিলে শীর্ষস্থানীয় বার্সা ও দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদের পরই সেভিয়ার অবস্থান। ফলে ফর্মে থাকা সেভিয়া ‘প্রতিশোধ’ এবার কোয়ার্টারেও নিয়ে নিতে পারে।

বার্সেলোনার প্রতিপক্ষ যখন সেভিয়া, তখন জিরোনাকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে এই জিরোনা। ফলে শেষ আট যে লস ব্লাঙ্কোসদের জন্য সহজ হবে না সেটা সহজেই অনুমেয়। তবে রিয়াল এই ভেবে খুশি যে অন্তত অ্যাটলেটিকোর সামনে পড়তে হয়নি তাদের। কারণ, সিমিওনের দলের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান মোটেই রিয়ালের অনুকূল নয়।

Reneta

২৪ জানুয়ারি সেভিয়ার মাঠে প্রথম লেগ গড়াবে। আর ফিরতি লেগ হবে বার্সেলোনার মাঠে, ৩১ জানুয়ারি। এদিকে ২৫ জানুয়ারি রিয়ালের মাঠে প্রথম লেগ। ফিরতি লেগ জিরোনার মাঠে একই মাসের ৩১ তারিখে। অন্য দুটো কোয়ার্টারে ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ গেটাফে, রিয়াল বেটিসের প্রতিপক্ষ এস্পানিওল।

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা ডেল রেবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT