চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার দলে ফিরছেন আগুয়েরো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ১৫, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করার পর এবার জাতীয় দলে ফিরছেন সার্জিও আগুয়েরো। কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা জার্সিতে তার ফেরার কথা নিশ্চিত করেছে ইএসপিএন এফসি।

গত রোববার টানা দ্বিতীয়বার ইপিএল শিরোপা জিতেছে আগুয়েরোর দল ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের বিপক্ষে শেষ ম্যাচেও গোল করেছেন আগুয়েরো। এই মৌসুমে লিগে ৩৩ ম্যাচে তার গোল সংখ্যা ২১। চতুর্থ সর্বোচ্চ গোল। সমান ২২টি করে গোল নিয়ে তার আগে আছেন মোহামেদ সালাহ, সাদিও মানে এবং অবামেয়াং।

রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন আগুয়েরো। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় আর্জেন্টাইনরা।

বুধবারই কোপা আমেরিকার জন্য ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এর দুই সপ্তাহ পরে সেখান থেকে ঘোষণা করা হবে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।

আর্জেন্টিনার নামী ক্রীড়া সাংবাদিক ডিয়েগো মুনরোগের বরাতে ইএসপিএন জানাচ্ছে, মঙ্গলবারই আগুয়েরোকে ডেকে প্রাথমিক দলে থাকার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কোলানি।

ম্যানসিটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আগুয়েরো। লিগ শিরোপার আগে ইংলিশ লিগ কাপও জিতেছে তার দল। দুই শিরোপা সঙ্গে আরও একটি ট্রফি ঘরে তোলার সুযোগ রয়েছে কুনের দলের। আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি।

Reneta

আগুয়েরোর পাশাপাশি আর্জেন্টিনার প্রাথমিক দলে থাকবেন লিওনেল মেসি ও অ্যাঙ্গেল ডি’মারিয়াও।

১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত এবারের কোপা আমেরিকা আসর বসবে ব্রাজিলে। সাউথ আমেরিকার ১০টি দলের সঙ্গে এতে আমন্ত্রিত হিসেবে অংশ নেবে জাপান এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার।

বিশ্বকাপ ব্যর্থতার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান তৎকালীন কোচ হোর্হে সাম্পাওলি। তারপর থেকেই আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন স্কোলানি। কোপায় গ্রুপ ‘বি’তে আর্জেন্টিনা লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতারের সঙ্গে।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুয়েরোআর্জেন্টিনা ফুটবল দলকোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT