চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনোদিনও মাদক সেবন করেননি রিয়া, রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত: আইনজীবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২০
বিনোদন
A A

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছে যেগুলোতে দেখা গেছে মাদক চক্রের সঙ্গে যোগাযোগ ছিল রিয়ার। ধারণা করা হচ্ছে, মাদক সেবন করতেন রিয়া। তবে রিয়ার আইনজীবী এই অভিযোগ নাকচ করে বলেছেন, প্রয়োজনে রিয়া চক্রবর্তী রক্ত পরীক্ষা করাতে প্রস্তুত আছেন।

ভারতের গণমাধ্যম টাইমস নাও এর প্রতিবেদন অনুযায়ী রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং হাউস স্টাফ দীপেশ সাওয়ান্তের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট এ কথা হয়েছিল। সেগুলো পড়ে তদন্তকারীরা ধারণা করছেন রিয়া সহ সকলেই মাদক সেবন করতেন।

এই তথ্য সিবিআইকে পাঠিয়েছে ইডি। সিবিআই মনে করছে এটা তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক।

তবে রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্দে বিষয়টিকে মিথ্যা দাবী করে একটি লিখিত বক্তব্য দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘রিয়া কোনোদিনও মাদক সেবন করেননি। প্রয়োজনে তিনি রক্ত পরীক্ষা করাতে প্রস্তুত।’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করে পাটনায় একটি মামলা দায়ের করে অভিনেতার পরিবার। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন এই মামলার তদন্ত করছে সিবিআই। টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: মাদকরিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT