চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনালের কণ্ঠে রুনা লায়লার গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

উপমহাদেশের কিংবদন্তি সংগীত তারকা রুনা লায়লার জন্মদিন গেল রবিবার। এই দিনে তাঁকে উৎসর্গ করে রুনা লায়লার গাওয়া আশির দশকের জনপ্রিয় একটি গান নতুন করে গেয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’র শিল্পী কোনাল।

নতুন মোড়কে ‘মন চায় প্রতিদিন’ শিরোনামে ভিডিও আকারে প্রকাশ হয়েছে কোনাল। রবিবার বিকালে কোনালের নিজের ইউটিউব চ্যানেল ও অনুপম মিউজিকে ‘মন চায় প্রতিদিন’ প্রকাশ হয়েছে। গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন কোনাল। মার্সেলের ব্যবস্থাপনায় নতুন করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে গুলশানের একটি রেস্টুরেন্টে।

জনপ্রিয় বাংলা ছায়াছবি ‘মানসী’-তে রুনা লায়লার গাওয়া গানের নতুন সংস্করণ ‘মন চায় প্রতিদিন’ প্রসঙ্গে কোনাল বলেন, রুনা লায়লা ম্যামের অনুমতি নিয়ে ওনার দিক-নির্দেশনা ও পরামর্শতেই এটি করেছি। রবিবার ম্যামের জন্মদিনে উনাকে ট্রিবিউট (শ্রদ্ধা নিবেদন) করে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, গান প্রকাশের ফিডব্যাক পাচ্ছি দারুণ। সবাই খুব এনজয় করছে। গানের তালে তালে নাচানাচিও করছে। এমনও হয়েছে যারা কখনো আমার গানের ভালো-মন্দ নিয়ে কথা বলেনি, তারাও ভালো বলছে। সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে, এ প্রজন্মের অনেকেই আগে জানতো না রুনা ম্যামের এ গানটি আগে করেছিলেন।

২০০৯ সালের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন কোনাল। সেই প্রতিযোগিতার প্রধান দুই বিচারকের একজন ছিলেন রুনা লায়লা। কোনাল জানান, তার সংগীতের আদর্শ প্রখ্যাত এ গায়িকা।

কোনাল বলেন, ‘২০০৯ সাল থেকে উনার আদর আর শাসন পেয়েছি, পাচ্ছি এখনও। সেরা কণ্ঠের মুকুটটাও তার হাতে পরেছি। জন্মদিনে সাহস করে তাকে উৎসর্গ করে এই গানটি উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার মতো করে গাইবার চেষ্টা করেছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: কোনালরুনা লায়লা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথমদিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT