চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোচ পাবে না শ্রীলঙ্কা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ২৫, জুন ২০১৭
স্পোর্টস
A A
প্রিয় গুরুর এমন বিদায় মানতে পারছেন না সাঙ্গাকারা।

প্রিয় গুরুর এমন বিদায় মানতে পারছেন না সাঙ্গাকারা।

লঙ্কান বোর্ড কাজে হস্তক্ষেপ করায় ক্ষোভে কোচের পদ ছেড়েছেন গ্রাহাম ফোর্ড। সদ্য সাবেক গুরুর এই বিদায় মেনে নিতে পারছেন না কুমার সাঙ্গাকারা। লঙ্কান কিংবদন্তির শঙ্কা, এভাবে চলতে থাকলে শ্রীলঙ্কা কোচই পাবে না।

দ্বিতীয় মেয়াদে ১৫ মাস দায়িত্ব পালন করার পর শনিবার লঙ্কানদের কোচের পদ ছাড়েন গ্রাহাম ফোর্ড। দেশটির বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার দাবি, দুপক্ষের সমঝোতায় শেষ হয়েছে ফোর্ডের চুক্তি। কিন্তু ক্রিকইনফো জানাচ্ছে, কোচের কাজে বোর্ডের হস্তক্ষেপের জেরে ক্ষোভে পদ ছেড়েছেন ফোর্ড।

ছয় বছরের মধ্যে আটবার কোচ পরিবর্তন হলো লঙ্কানদের। নয় নম্বর কোচের খোঁজে যখন ব্যস্ত বোর্ড তখনই প্রশ্ন তুললেন কুমার সাঙ্গাকারা। টুইটারে এই কিংবদন্তির প্রশ্নের আড়ালে মিশে থাকলো আশঙ্কাও, ‘যে হারে কোচের পদ পরিবর্তন হচ্ছে এভাবে চলতে থাকলে কী শ্রীলঙ্কার জন্য কোচিং করার মতো কেউ থাকবে?’

বোর্ডের সঙ্গে ফোর্ডের দ্বন্দ্বের প্রধান কারণ আশাঙ্কা গুরুসিনহা। গত ফেব্রুয়ারিতে তাকে ক্রিকেট ম্যানেজার পদে নিয়োগ দেয়ার পর থেকেই কাজে হস্তক্ষেপের অভিযোগ করে আসছিলেন লঙ্কানদের সদ্য সাবেক কোচ। সাঙ্গা প্রশ্ন তুলেছেন এই বিষয়টি নিয়েও, ‘ক্রিকেট ম্যানেজার জিনিসটা কী? ইংল্যান্ডের একজন পরিচালক আছে, দলের ম্যানেজার আছে। কখনো ক্রিকেট ম্যানেজার বলে কিছু শুনিনি।’

ফোর্ডের বিদায়ে কষ্ট পেয়েছেন মাহেলা জয়াবর্ধনেও। টুইটারে ফোর্ডের বিদায়কে লঙ্কানদের জন্য লজ্জাকর বলেছেন এই কিংবদন্তি, ‘যদি সব গুজব সত্যি হয় তবে কোচ আসল সিদ্ধান্তটাই নিয়েছেন। ফোর্ডিকে হারানো শ্রীলঙ্কার জন্য লজ্জার। সে সত্যি অসাধারণ ছিল।’

Jui  Banner Campaign
ট্যাগ: কুমার সাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT