চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ-অধিনায়কের চাওয়ায় আলোচনায় তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ন ১১, মে ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পেস আক্রমণে বৈচিত্র্য আনতে তাসকিন আহমেদকে বিশ্বকাপ দলে চাইছে আয়ারল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। তবে ক্রিকেট বোর্ড চাইছে না এখনই কোনো পরিবর্তন আনতে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজের ম্যাচ ও ইংল্যান্ডে অনুশীলন দেখেই নেয়া হবে সিদ্ধান্ত।

আবু জায়েদ রাহির জায়গায় তাসকিনের অন্তর্ভুক্তির যে কথা উঠেছে তা সত্যি নয়। কেননা এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শনিবার নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন এমনই।

‘বোলিংয়ে ভারসাম্য আনতে ব্যাপারটা আলোচনায় এসেছে। তাসকিন অনেক লম্বা এবং দ্রুতগতির পেসার, সেক্ষেত্রে তাকে চাইছে টিম ম্যানেজমেন্ট। কেননা লম্বা হওয়ায় বাউন্সার মারতে পারবে। পেস অ্যাটাক ভারসাম্যপূর্ণ হবে। দলে যে পেসার আছে, তাদের মধ্যে রুবেল একটু গতিতে বল করে। মাশরাফী, রাহি, মোস্তাফিজ, সাইফউদ্দিন- এরা কিন্তু খুব জোরে বোলিং করে না। সেক্ষেত্রে ওরা চাইছে তাসকিনকে। কোচের একটা পছন্দ আছে।’

‘তবে আমরা ত্রিদেশীয় সিরিজ দেখবো। এখনও তো রাহি কিংবা তাসকিন খেলেইনি। দেখে বোঝা যাবে। তাছাড়া ফিটনেসের ব্যাপারও আছে। তাসকিন প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিলেও শতভাগ দিয়ে কিন্তু বোলিং করতে পারেনি। ত্রিদেশীয় সিরিজের পর লেস্টারশায়ারে ৫ দিনের ক্যাম্প আছে। সেখানে দেখার সুযোগ পাব। ২৩মে বিশ্বকাপ দলে পরিবর্তন আনার শেষ তারিখ। ওই তারিখ পর্যন্ত দেখেই আমরা সিদ্ধান্ত নেব।’

প্রশ্ন উঠেছে বিশ্বকাপ দলে থাকার পরও কেন আবু জায়েদকে বাদ দেয়ার ভাবনা আসছে? জবাবে নাজমুল হাসান বললেন, ‘তাসকিন চোটে থাকাতেই কিন্তু রাহি বিশ্বকাপ দলে চলে আসে।’

চোট বাধা হয়ে না এলে বিশ্বকাপ দলে অবধারিতভাবেই থাকতেন তাসকিন। কিন্তু বিপিএলে পাওয়া চোট সম্ভাবনা কমিয়ে দেয়। যখন ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়, তখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি এ পেসার। যে কারণে দলে রাখা হয় আবু জায়েদকে। ২৩মে’র আগে তাসকিন যদি নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে তারই সম্ভাবনা বেশি থাকবে বিশ্বকাপে খেলার- এমন আভাসই মিলল বিসিবি সভাপতির কথায়।

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিনবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯মাশরাফীলিড স্পোর্টসস্টিভ রোডস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT