চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে হচ্ছে ‘চ্যানেল আই-গানের রাজা’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

প্রথমবার চ্যানেল আই আয়োজিত শিশুদের সংগীত বিষয়ক রিয়্যালিটি শো ‘গানের রাজা’র গ্র্যান্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (১৯ এপ্রিল)। গেল বছরের শেষ দিকে শুরু হওয়া এই আয়োজনের সারাদেশ থেকে ৬ থেকে ১৩ বছর বয়সী ৫ হাজারের বেশি কোমলমতি শিশু অংশগ্রহণে জন্য নিবন্ধন করে। সেখান থেকে বিভিন্ন অডিশন, মেগা অডিশনের পর চূড়ান্ত পর্বের জন্য রাখা হয়েছে ৫ জন প্রতিযোগীকে।

তাদের মধ্য থেকে একজন বিজয়ীর মাথায় উঠবে ‘এসিআই এক্সট্রা ফান কেক ”চ্যানেল আই গানের রাজা” পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’র মুকুট। যে ৫ জন প্রতিযোগী চূড়ান্তভাবে লড়ছে তারা হলো: নেত্রকোনা জেলার শফিকুল ইসলাম, রাঙামাটির পনি চাকমা, খুলনার ফাইরুজ লাবিবা, ময়মনসিংহের সিঁথি সরকার এবং চাঁপাইনবাবগঞ্জের মেফতাহুর জান্নাত লরা।

এই ৫ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হবে পুরস্কার হিসেবে সে পাবে ৫ লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থানে যে থাকে সে পাবে ২ লাখ। ‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনালে অতিথি বিচারক হিসেবে থাকবেন উপমহাদেশের জনপ্রিয়সংগীত তারকা রুনা লায়লা। তার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন ‘গানের রাজা’র শুরু থেকে বিচারকার্য পরিচালনাকারী চ্যানেল আই সেরা কণ্ঠ প্লাটফর্ম থেকে উঠে আসা সময়ে জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল।

চ্যানেল আই কর্তৃপক্ষ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে আবৃত্তি করবেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের বিশেষ চমক হিসেবে থাকছে চিত্রতারকাদের পরিবেশনা। জুটি বেঁধে নাচবেন পূর্ণিমা-রোশান। আলাদাভাবে নাচবেন পরীমনি। শীর্ষ ৫ প্রতিযোগীর সঙ্গে গান গাইবেন এস আই টুটুল, তপন চৌধুরী, আগুন, ডলি সায়ন্তনি, তপু। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন লাক্সতারকা মুমতাহিনা টয়া ও শিশু শিল্পী সাহির আমান খান।

এসব তথ্য নিশ্চিত করেছেন চ্যানেল আই কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির পরিচালক তাহের শিপন জানান, ‘গানের রাজা’ টিভিতে প্রচারের পর থেকে ব্যাপকভাবে মানুষ গ্রহণ করেন। যার ফলে টিআরপিতে শীর্ষ অবস্থান নেয়। ইউটিউব এবং ফেসবুকে প্রতিযোগীদের গান লাখ লাখ মানুষ দেখেছেন, প্রশংসা করেছেন। এসব প্রতিযোগীদের মধ্যে আগামী ভবিষ্যৎ দেখছেন দর্শক। এটাই ‘গানের রাজা’র সফলতা।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭:৩১ মিনিট থেকে ‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনআসাদুজ্জামান নূরইমরান-কোনালএস আই টুটুলচ্যানেল আই গানের রাজাডলি সায়ন্তনিতপন চৌধুরীতপুপরীমনিপূর্ণিমামুমতাহিনা টয়ারোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT