চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে কী বললো সেদিকে দৃষ্টি না দিয়ে জনকল্যাণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১:৩৮ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

একশ্রেণীর মানুষ সবসময়েই সমালোচনামুখর থাকে উল্লেখ করে, কে কী বললো সেদিকে দৃষ্টি না দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের জনকল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারী কাজে স্বচ্ছতা বাড়ানো এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আগামীতে কী কী কাজ করা হবে, সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সেই চুক্তি সম্পন্ন হলো। ২০২০-২১ অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে এই কর্মসম্পাদনচুক্তিতে গণভবন প্রান্ত থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের চুক্তি বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় শীর্ষস্থান অর্জনকরা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

সরকারী সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে উল্লেখ করে এই বাঁধা অতিক্রম করে জনগণের পাশে থাকার নির্দেশ দেন সরকার প্রধান।

ডিজিটাল বাংলাদেশের সুফল থাকলেও করোনাকালে বন্দীদশার মধ্যে অনুষ্ঠানে অংশ নেয়ায় আক্ষেপ ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীশুদ্ধাচার পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT