চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই স্পাইমাস্টার মোসাদের নতুন প্রধান?

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৩:৫৮ পূর্বাহ্ন ১২, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে ইয়োসি কোহেনের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ৯ ডিসেম্বর এ ঘোষণা দেন। তারপরই তাকে ঘিরে বিশ্ব মিডিয়ার আগ্রহের সৃষ্টি হয়। কেননা, ১৯৯০ সালের আগ পর্যন্ত কুখ্যাত ইহুদি গোয়েন্দা সংস্থাটি কখনোই তাদের চিফের নাম প্রকাশ করেনি।

এই ঘোষণার ফলে ৫৪ বছর বয়সি কোহেন আসছে জানুয়ারিতে  প্রাক্তন প্রধান তামারো পার্দো’র স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

তবে কোহেনের নিয়োগ প্রক্রিয়া মোটেও সহজ ছিলোনা। মোসাদের তিন দফা বাছাই প্রক্রিয়া শেষে তবেই এই পদে তাকে আসতে হয়েছে। এ গোয়েন্দা সংস্থার শীর্ষ পদের জন্য তাকে লড়তে হয়েছে মোসাদেরই সাবেক ডেপুটি প্রধান রাম বেন-বরাকের সঙ্গে।

যিনি বর্তমানে মোসাদের তথ্য শাখার প্রধান হিসেবে নিয়োজিত রয়েছেন। রাম বেন-বরাকের সঙ্গে চেয়ারের লড়াইয়ে পেরে না ওঠার কারণ হিসেবে কোহেনের জ্ঞান এবং বিচার-বিচেনা খুবই সূক্ষ্ম বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ দেওয়ার পর নেতানিয়াহু কোহেনকে স্পাইমাস্টার (গোয়েন্দা শিক্ষক) উল্লেখ করে বলেন, ‘ইহুদীদের গুরুত্বপূর্ণ এই পদটিতে তাকে বিবেচনা করার কারণ তার অতীত, অর্জন এবং সম্পদ।’

মোসাদে যোগদানের আগে কোহেন ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে ১৯৮৩ সালে অবসরের পর আসেন মোসাদে। যোগদানের পর খুব দ্রুতই তিনি নিজের দক্ষতা প্রমাণে সক্ষম হন। অল্প সময়ের মধ্যে মোসাদের সোমেদ ডিভিশনের প্রধানের দায়িত্ব পান। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত মোসাদের এজেন্ট নিয়োগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলো তার হাতে।

Reneta

এই পদে দায়িত্ব পালনকালে ২০১১ সালে কোহেন ইসরাইলের জাতীয় নিরাপত্তায় অবদান রাখার জন্য ‘ইসরাইল ডিফেন্স প্রাইজ’ লাভ করেন। এরপরই তিনি মোসাদের ডেপুটি চিফ মনোনীত হন।

জেরুজালেমে জন্মগ্রহণ করলেও কোহেন এখন তেল আবিব থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণের শহর মডিনে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত কোহেন চার সন্তানের জনক। বিভিন্ন প্রতিবেদনে কোহেনকে ধার্মিক এবং আচার নিষ্ঠ ইহুদি বলে উল্লেখ করা হয়েছে।

মোসাদ এমন একটি সংগঠন যেটি কিনা শুধু মাত্র প্রধানমন্ত্রী দপ্তরের কাছেই দায়বদ্ধ থাকে। তাদের দেশে এমনকি দেশের বাইরেও অভিযান পরিচালনা করা অনুমতি রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে হত্যাসহ নানা ধরণের অপকর্মের অভিযোগ রয়েছে। ২০০৮ সালে লেবাননে হিজবুল্লাহর অন্যতম নীতি-নির্ধারক নেতা ইমাদ মুগনিয়ার হত্যার পেছনে মোসাদের হাত রয়েছে বলে প্রচার আছে।

 

১৯৪৯ ইসরাইলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নের হাত ধরে মোসাদের যাত্রা শুরু। বিশ্বের কুখ্যাত এই গোয়েন্দা সংস্থাটির সদরদপ্তর নিরাপত্তার চাদরে ঘেরা এমনকি তারা তাদের গোপনীয়তা ধরে রাখতে অফিসিয়াল ওয়েবসাইটে কোন ফোন কিংবা মোবাইল নম্বর ব্যবহার করা হয় না। সংস্থাটির বিভিন্ন ডিভিশনে ১১জন চিফ রয়েছেন যারা পাঁচ তারকা জেনারেলের পদমর্যাদা ভোগ করেন।

২০১১ সালে মোসাদের ডিপুটি চিফ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালে এই পদ ছেড়ে আসেন কোহেন। তারপর থেকে তিনি নেতানিয়াহুর আস্থাভাজন হিসেবে বৈদেশীক নীতি নির্ধারণের কাজ করে আসছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরাইলনেতানিয়াহুমোসাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT