চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরালার অন্তঃসত্ত্বা হাতি হত্যার প্রতিবাদে সরব বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ০৪, জুন ২০২০
বিনোদন
A A

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য উত্তর কেরালার মালাপ্পুরম জেলায় একটি অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক ভরা আনারস খাইয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। ধিক্কার জানিয়েছেন বলিউডের তারকারাও। পশু নির্যাতনের বিরুদ্ধে আরও কঠিন আইন দাবি করেছেন তারকারা।

জন আব্রাহাম লিখেছেন, ‘নিজেদের নিয়ে লজ্জা হচ্ছে! মানুষকে নিয়ে লজ্জা হচ্ছে!’

অক্ষয় কুমার লিখেছেন, ‘হয়তো পশুরা কম পশু, মানুষ কম মানুষ। হাতিটির সাথে যা ঘটেছে তা অমানবিক এবং অগ্রহণযোগ্য। অপরাধীদের কঠিন শাস্তি হওয়া উচিত।’

আনুশকা লিখেছেন, ‘একারণেই পশু নির্যাতনের বিরুদ্ধে আরও কঠিন আইন হওয়া উচিত।’

বরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে হাতি ও তার শাবকের কল্পিত ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওরা মানুষকে কত বিশ্বাস করে। মানুষ তার কী দাম দিল?’

শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘কীভাবে? এইরকম ঘটনা কীভাবে ঘটতে পারে? মানুষের কী হৃদয় নেই? আমার মন ভেঙে আছে…অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি’।

Reneta

আলিয়া ভাট লিখেছেন, ‘খুবই নিন্দনীয়। ওদের হয়ে আমাদের আওয়াজ তুলতে হবে। এটা অসুস্থ মানসিকতার পরিচয়। মন ভেঙে যাচ্ছে।’

অন্তঃসত্ত্বা হাতিটি গত ২৭শে মে নদীতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মারা যায়। তার মরদেহ ময়নাতদন্তের পর জানা যায় যে হাতিটি অন্তঃসত্ত্বা ছিল।

মোহন কৃষ্ণান নামে বন বিভাগের র‍্যাপিড রেসপন্স টিমের একজন ফরেস্ট অফিসার ঘটনাটি নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেয়ার পর এই ঘটনা সম্পর্কে জানতে পারে মানুষ। এই বীভৎস ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারআনুশকাআলিয়াকেরালাবরুন ধাওয়ানলিড বিনোদনশ্রদ্ধা কাপুরহাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT