চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হলো ‘পাসওয়ার্ড’-এর ট্রেলার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ন ২৯, মে ২০১৯
বিনোদন
A A

ঈদের ছবি ‘পাসওয়ার্ড’। বহুল প্রতীক্ষিত এ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে। এক লাখের কম অনুসারী থাকা ওই চ্যানেলে ট্রেলারটি প্রকাশের পর হুমড়ি খেয়ে দেখছেন দর্শক। ১৬ ঘণ্টা পার হওয়ার আগেই ‘পাসওয়ার্ড’-এর ৩ মিনিটের ট্রেলার দেখেছেন ৪ লক্ষাধিক দর্শক। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে এই ভিউ। 

এখানেই শেষ নয়, ট্রেলার দেখে অনেকেই ইউটিউবে নিজেদের ব্যক্তিগত মতামত দিচ্ছেন। দেশের এবং পশ্চিমবঙ্গের অনেক ইউটিউবার এই ট্রেলারের রিভিউ দিচ্ছেন। তাদের মতে, ইতিবাচক-নেতিবাচক আলোচনার মাধ্যমে ঢালিউডে ‘টক অব দ্য টাউন’ শাকিব খান।

এদিকে ট্রেলারে ইঙ্গিত দিচ্ছে, ‘পাসওয়ার্ড’-এর পরতে পরতে থাকবে মারকাটারি অ্যাকশন, রোমান্স, সাসপেন্স! শাকিবের তাণ্ডব, বুবলীর বাঁচার আকুতি, কালো কাপড়ে মুখ ঢেকে ইমনের উপস্থিতি, মিশার ভায়োলেন্স; সবকিছু জমজমাট ‘পাসওয়ার্ড’-এর প্রথম ঝলক।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ চ্যানেল আই অনলাইনকে তার কথাগুলো বললেন এভাবে, ‘দুর্দান্ত লেগেছে। পুরোপুরি কমার্শিয়াল মসলাদার ছবির আভাস এলো ট্রেলার থেকে। ঈদের দিন থেকে মধুমিতায় চলবে পাসওয়ার্ড।’

ইফতেখার উদ্দিন নওশাদ ঈদের এ ছবি থেকে সারাবছরের ক্ষতি ও দর্শক খরা কিছুটা ঘুচবে বলে আশা করছেন। বললেন, প্রায় ৭-৮ মাস শাকিবের নতুন কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু দেশের ৮০ পারসেন্ট হলই চালু রয়েছে তার পুরাতন ছবির প্রদর্শনের মাধ্যমে। অনেকদিন পর শাকিবের ছবি আসছে। সে একাই একশো! পরিচালক মালেক আফসারী, মিশা, বুবলী তারা বোনাস।

তবে পোস্টারে ট্রেলারে ইমনকে একনজর দেখা গেল, আর পেলাম না। আমার ধারণা, ঢাকা অ্যাটাক ছবির মাধ্যমে তাসকিনের যেভাবে আগমন ঘটেছেন, পাসওয়ার্ডে ইমন হয়তো নতুন ডাইমেশন যোগ করবে।

Reneta

প্রকাশিত ট্রেলার দেখে অনেকেই আবার নিজেদের মতামত জানাচ্ছেন কমেন্ট বক্সে। দুপুর ১২ টা নাগায় এই প্রতিবেদন তৈরির সময় দেখা গেছে, ‘পাসওয়ার্ড’-এর ট্রেলার দেখে মন্তব্য করেছেন ৬ হাজারের বেশি দর্শক। সিনেমার এই দুর্দিনে ‘পাসওয়ার্ড’-এর মতো বড় বাজেটের ছবিতে বিনিয়োগের জন্য শাকিব খানকে ধন্যবাদ দিয়েছেন বেশিরভাগ দর্শক। কেউ কেউ জানাচ্ছেন, তারা অধীর আগ্রহে পাসওয়ার্ড দেখার অপেক্ষায় আছে।

‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন এমডি ইকবাল। ছবিটি নির্মিত হয়েছে শাকিব খান ফিল্মসের ব্যানারে। জানা যায়, ঈদে বাংলাদেশে মুক্তির পর মালয়েশিয়া, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চলবে ‘পাসওয়ার্ড’।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমনএসকে ফিল্মসপাসওয়ার্ডবুবলীমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যে ছবির জন্য বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেস

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT