চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন সাড়া ফেললো ‘স্বর্ণমানব ২’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বিমান বন্দরকে ঘিরে স্বর্ণচোরাকারবারির ঘটনাকে কেন্দ্র করে গেল বছর সাড়া ফেলে দিয়েছিলো চ্যানেল আইয়ে প্রচারিত নাটক ‘স্বর্ণমানব’। জনপ্রিয়তার সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও নির্মাণ হয়েছে ‘স্বর্ণমানব ২’। কেমন সাড়া ফেললো এই নাটকটি?

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হয় বিশেষ নাটক ‘স্বর্ণমানব ২’। আগের নাটকটির মতো এটির রচনা, চিত্রনাট্য ও সার্বিক নির্দেশনায় এবারও ছিলেন কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান। ‘স্বর্ণমানব’ এর মতো এই নাটকটিও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

টেলিভিশনে প্রচারের পরই ‘স্বর্ণমানব ২’ দেয়া হয়েছে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে। যেখানে সরাসরি দর্শকরা নাটকটি নিয়ে তাদের মূল্যায়ন জানাচ্ছেন। এরমধ্যে বেশীর ভাগ মন্তব্যই ইতিবাচক। ‘স্বর্ণমানব’ এর মতো এই নাটকটিও দর্শকের মন ছুঁয়ে গেছে।

এরআগে নাটকটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছিলেন, ‘স্বর্ণমানব ২’ নাম দেয়া হলেও নাটকটি কোনোভাবেই ‘স্বর্ণমানব’-এর সিক্যুয়াল নয়। নতুন কাহিনি, নতুন চরিত্র আর নতুন ভাবনাই দেখানো হয়েছে এই নাটকে। নির্মাতা জানান, নতুন কাহিনি নিয়ে ‘স্বর্ণমানব ২’ নির্মাণ হলেও বিমানবন্দর কেন্দ্রীক স্বর্ণ চোরাকারবারির ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবারের নাটকটিও। আশা করছি ‘স্বর্ণমানব’ এর সফলতাকেও ছাড়িয়ে যাবে এটি।

‘স্বর্ণমানব’ এর প্রধান চরিত্রে মোশাররফ করিমকে দেখা গেলেও ‘স্বর্ণমানব ২’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যাকে এই নাটকে দেখা যাবে শরীফ নামে। নাটকে শরীফের স্ত্রী রূপার চরিত্রে অভিনয় করেছেন তিশা। এছাড়াও নাটকে আছেন শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, সুজাত শিমুল, আমানুল হক হেলাল, কচি খন্দকারসহ ছোট পর্দার আরো বেশ কয়েকজন পরিচিত মুখ।

নাটকটির সারসংক্ষেপ: নাটকে দেখানো হবে শরীফ নামের একজন স্বর্ণচোরাকারবারিকে। যে স্বর্ণ চোরাচালানের দায়ে দুই বছর জেল বাস করে সুস্থ জীবনে ফেরে। স্ত্রী রূপাকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু পূর্বের চোরাকারবারি গ্যাং তার নতুন জীবনে হানা দেয়। তাকে স্বর্ণচোরাকারবারি করতে বাধ্য করে। কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়, নানা রকম হুমকি ধামকি দিয়ে রাজি করানো হয়। কোনো উপায়ান্তর না দেখে ধীরে ধীরে স্বর্ণ চোরাচালানেই নামতে হয় শরীফকে। কিন্তু শরীফ চায় স্ত্রী রূপার সঙ্গে একটি সুস্থ ও সুন্দর জীবন। এমন অবস্থায় ঘটতে থাকে নানা চমকপ্রদ ঘটনা, সাসপেন্স আর টুইস্টে ভরপুর ‘স্বর্ণমানব ২’ এর শেষটুকু। তবে কি সুস্থ জীবনে ফিরতে পারবে শরীফ? স্বর্ণ চোরাকারবারি গ্যাংদের সাথে টেক্কা দিতে পারবে সে? নাকি আবার জেলবাস তার জীবনে? এসব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন ‘স্বর্ণমানব ২’:

Reneta

স্বর্ণমানব ২:

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হায়াত মাহমুদআরমান পারভেজ মুরাদকচি খন্দকারচঞ্চল চৌধুরীমোশাররফ করিমলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসুজাত শিমুলস্বর্ণমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT